Monday, June 1, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

প্রবাসী কল্যাণ বোর্ড গঠন সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত

banglarbarta.com by banglarbarta.com
January 12, 2017
in দেশ
0
0
SHARES
29
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুদিন আগে ঢাকায় অনুষ্ঠিত গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এর মতো আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাসী কর্মীদের মর্যাদা, অধিকার, সুরক্ষা ও  কল্যাণ নিশ্চিতকরণের জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। যখন গোটা বিশ্ব অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে অভিবাসীর সমস্যা সমাধানের উপায় নিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক সে সময়েই প্রধানমন্ত্রীর এ আহ্বান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিশ্ববাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানের ৭ দিনের মাথায় ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় প্রবাসী কর্মীদের কল্যাণে “প্রবাসী কল্যাণ বোর্ড” গঠনের ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। দীর্ঘ ৪০ বছর পর মন্ত্রীর এ ঘোষণায় আনান্দে উদ্বেলিত ১ কোটি প্রবাসী কর্মী ও তাদের পরিবার। অভিনন্দন প্রবাসী কল্যাণ মন্ত্রীকে।

বর্তমানে বিশ্বের ১৬১ টি দেশে কর্মরত ১ কোটির অধিক বাংলাদেশি কর্মী এবং দেশে তাদের পরিবারের প্রায় ৪ কোটি সদস্যের কল্যাণে দীর্ঘ চার দশকেরও বেশি সময় অতিবাহিত হলেও কোন কর্তৃপক্ষ গঠন করা হয়নি। অথচ তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। জাতীয় অর্থনীতিতে তাদের অবদান ১৩%।

সরকার প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে ১৯৯০ সালে কল্যাণ তহবিল সৃষ্টি করে। যা ২০১৪ সালে প্রশাসনিক আদেশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড করা হয়। বিধি দ্বারা নির্দিষ্ট কিছু কাজ করা হয় প্রবাসীদের কল্যাণে। স্বল্প সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর নিরলস প্রচেষ্টায় বিপুল পরিমাণ প্রবাসী কর্মীর কল্যাণ নিশ্চিতকরণে হিমসিম খেতে হচ্ছে। অধিকাংশ কাজ কর্মীর প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা নিয়ে।

বহির্গমন অধ্যাদেশ ১৯৮২ বাতিল করে ২০১৩ সালে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন করা হয়। এ আইনেও তাদের কল্যাণের বিষয়টি রাখা হয়নি। কোন আইন না থাকা স্বত্ত্বেও বিধি দ্বারা প্রতিষ্ঠিত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানে ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জীবনমানের উন্নয়নে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। যেমন- হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, প্রবাসী পল্লী (আবাসন), বিশ্ববিদ্যালয়, বিশেষায়িত বীমা কোম্পানি, প্রত্যাগত কর্মীদের সামাজিক পুনর্বাসন, ডায়াসপোরা প্রবাসীদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডাটাবেইজে অন্তর্ভুক্তকরণ, প্রবাসে মৃত কর্মীর পরিবারের সদস্যদের কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ ইত্যাদি। কিন্তু আইন না থাকা এবং জনবল স্বল্পতাই এ সকল কার্যক্রম থমকে দাঁড়াচ্ছে।

সার্বিক প্রেক্ষাপটে অভিবাসীর মর্যাদা ও অধিকার রক্ষায় বিশ্ববাসীর প্রতি প্রধানমন্ত্রীর  আহ্বানের  কয়েক দিনের মধ্যেই “প্রবাসী কল্যাণ বোর্ড” গঠনে সরকারের উপলব্ধি ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা আশার আলো জাগিয়েছে ১ কোটি প্রবাসী কর্মী ও তাদের পরিবারের ৪ কোটি সদস্যদের মধ্যে।

ইতোমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী আইন প্রণয়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।  আমাদের আশা, সরকার খুব দ্রুত “প্রবাসী কল্যাণ বোর্ড” গঠন করে তাদের জীবনমানের উন্নয়নে কাজ করতে সক্ষম হবে।

লেখক :  সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

এইচআর/এমএস

Post Views: 33
Previous Post

৪৫ বছর পর প্রবাসীদের কল্যাণে বোর্ড

Next Post

প্রবাসী শ্রমিকদের বীমা সুবিধা দেবে সরকার

Next Post

প্রবাসী শ্রমিকদের বীমা সুবিধা দেবে সরকার

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist