Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

‘বিড়ির শুল্ক বাড়ানোয় বাধা এমপিরা’

by
March 24, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

নুরুল ইসলাম হাসিব- জাতীয় রাজস্ব বোর্ডের (এবিআর) চেয়ারম্যান বলেছেন, রাজনীতিক ও শিল্প উদ্যোক্তাদের সমন্বিত চাপের কারণে বিড়ির ওপর কর বাড়ানো যায় না। তামাক অথবা স্বাস্থ্য বিষয়ে সিঙ্গাপুরে চলমান বিশ্ব সম্মেলনে শুক্রবার বাংলাদেশে তামাকের ওপর কর বিষয়ে বক্তব্য তুলে ধরার সময় এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ একথা বলেন। তিনি বলেন, “অনেক সংসদ সদস্য তামাক ব্যবসার সঙ্গে জড়িত। বিড়ির দাম না বাড়ানোর জন্য গত অর্থবছরে ১২০ জনের বেশি সংসদ সদস্য এনবিআরে চিঠি লিখেছেন। উল্টো তারা বিড়ির ওপর কর পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান।”

বিড়ির ওপর আরো কর আরোপের জন্য দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে তামাকবিরোধী আন্দোলনকর্মীরা। বাংলাদেশে স্বল্প আয়ের মানুষ অপেক্ষাকৃত কম দামের হাতে পাকানো এ তামাক পণ্য গ্রহণ করে। নাসিরউদ্দিন বলেন, বিড়ি শিল্পে কর্মসংস্থানের ‘মিথ্যা’ দোহাই দিয়ে এনবিআরের ওপর চাপ দেন সংসদ সদস্যরা। “তারা দাবি করেন, বিড়ি শিল্পে ২৫ লাখের বেশি কর্মী জড়িত। এর অধিকাংশই নারী ও শিশু।” এ দাবির সত্যতা জানতে একটি সমীক্ষা চলছে বলে জানান তিনি। এনবিআর-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের শেষ তিন বছরে বিড়ির ওপর কর বাড়ানোর জন্য রাজনৈতিক চাপই সবচেয়ে চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেন চেয়ারম্যান।

তবে আর ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমরা এবার আবগারি শুল্ক বাড়াব।”

এনবিআর চেয়ারম্যান বলেন, বিড়ি শিল্পকে এভাবে চিহ্নিত করা উচিত যে, ‘এটা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নয় এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’।

বিড়ি শিল্পকে জীবিকা ও রাজনৈতিক স্পর্শকাতর বিষয় হিসেবে দেখার কথা স্বীকার করে বিকল্প কর্মসংস্থানের ওপর জোর দেন তিনি।

আবগারি শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এনবিআর চেয়ারম্যানের কাছে প্রশ্ন রাখা হয়, “এই ক্ষেত্রে রাজনৈতিক চাপ কীভাবে সামাল দেবেন?

“আমরা অংশীদারদের সঙ্গে বলা শুরু করেছি। আমরা সংসদ সদস্যদের সঙ্গে কথা বলব। বাজেটের আগেই সমীক্ষার ফল বেরিয়ে আসবে। তাই তাদের বোঝাতে পারব বলে আমি নিশ্চিত”, উত্তর আসে নাসিরউদ্দিনের।

তিনি বলেন, বিভিন্ন পর্যায়ের তামাকের ওপর কর বাড়িয়ে এর দাম বাড়ানো উচিত।

গত বাজেটে বিভিন্ন দামের সিগারেটে ৩৬ থেকে ৬০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করেছে সরকার।

এনবিআর চেয়ারম্যান বলেন, প্রাকবাজেট আলোচনায় তামাক শিল্প থেকে চাপের মুখে পড়ে এনবিআর।

২০০৪-০৫ ও ২০০৯-১০ অর্থবছরে বিভিন্ন দামের সিগারেটের ওপর অতিরিক্ত কর একই ছিল। এনবিআর বরং সিগারেটের খুচরা মূল্য বাড়িয়ে এ খাত থেকে রাজস্ব বাড়ানোর চেষ্টা করেছিল, বলেন তিনি।

“এই পদক্ষেপ দেশের আয় বাড়াতে সহায়তা করলেও জনগণের স্বাস্থ্য নিয়ে লক্ষ্যমাত্রা অর্জনে তা কোনো কাজে আসেনি,” একইসঙ্গে স্বীকারোক্তি নাসিরউদ্দিনের।

ধূমপায়ীদের নিরুৎসাহিত করতে তামাকের ওপর কর বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক সনদ ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর টোবাকো কন্ট্রোলকে (এফসিটিসি) অনুসমর্থন করায় বাংলাদেশের এর সুপারিশগুলো মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।

চেয়ারম্যান বলেন, “জনস্বাস্থ্যের জন্য আমাদের এফটিসি অনুসরণ করতে হবে।”

গ্লোবাল অ্যাডাল্ট টোবাকোর এক সমীক্ষায় দেখা গেছে, ধূমপান বা ধূমপান ছাড়াই ৪৩ দশমিক তিন শতাংশ প্রাপ্তবয়স্ক বাংলাদেশি তামাক গ্রহণ করে।

Post Views: 47
Previous Post

বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা আর বন্ধুত্ব!!!

Next Post

রাজনৈতিক কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণ রাষ্ট্রের বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ: মুহিত

Next Post

রাজনৈতিক কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহণ রাষ্ট্রের বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ: মুহিত

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist