Wednesday, July 22, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

পুলিশ ও সাংবাদিক পেটানো সেই নারীর রিমান্ড মঞ্জুর

by
March 24, 2012
in দেশ
0
0
SHARES
66
VIEWS
Share on FacebookShare on Twitter

http://www.youtube.com/watch?v=7GOBFDqsT-c&feature=player_embeddedসৌজন্যে : আরটিভি- পুলিশ ও সাংবাদিক পেটানো সেই নারীর রিমান্ড মঞ্জুর (ভিডিও )পুলিশ ও সাংবাদিককে মারধর এবং থানা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হওয়া রোকেয়া আজাদ ওরফে কেয়া চৌধুরী এবং তাঁর ছয় সহযোগীকে পৃথক চারটি মামলায় প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার বিকেলে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন এ কথা নিশ্চিত করেছেন। এর আগে আজ কেয়া চৌধুরী এবং তাঁর ছয় সহযোগীর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় পৃথক চারটি মামলা করা হয়। সব কটি মামলায়ই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পুলিশ তাঁদের আজ মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। পরে আদালত চার মামলায় প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলো অনলাইনকে মামলার কথা জানিয়েছেন। ট্রাফিক সার্জেন্ট মো. আলমকে মারধরের অভিযোগে তিনি নিজে একটি মামলার বাদী হয়েছেন। জাতীয় সংসদ ভবনের পেছনের সড়কে মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগে আরোহী মেহেদি হাসান তাঁদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ট্রাফিক সার্জেন্টকে মারধরের সময় আরটিভির ক্যামেরা ও শব্দধারক যন্ত্র ভেঙে ফেলা এবং পরে প্রতিবেদককে মারধরের ঘটনায় অপর একটি মামলায় বাদী হন ওই টিভি চ্যানেলের নগর প্রতিবেদক ওসমান গনি। আটক ব্যক্তিদের থানা থেকে ছাড়িয়ে নিতে কেয়া চৌধুরী ও তাঁর সহযোগীরা থানা ভাঙচুর এবং উপস্থিত দুই সাংবাদিককে মারধর করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, কেয়া চৌধুরী কখনো নিজেকে মন্ত্রীর স্ত্রী, কখনো জাতীয় পার্টির নেত্রী, আবার কখনো আইনসচিবের স্ত্রীর পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করে অবৈধভাবে টাকা উপার্জন করছিলেন। তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল তিনটার দিকে জাতীয় সংসদ ভবনের পেছনের সড়কে একটি প্রাইভেট কারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কার থেকে নেমে কেয়া চৌধুরী নামের এক নারী মোটরসাইকেল আরোহীকে চড় মারেন। তিনি আইনসচিবের স্ত্রী হিসেবে পরিচয় দেন। ঘটনাস্থলের কাছে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মো. আলম প্রতিবাদ করলে তাঁকেও কলার ধরে চড়-থাপ্পড় মারেন কেয়া চৌধুরী এবং তাঁর সঙ্গে থাকা আরেক নারী। এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় আরটিভির ক্যামেরাম্যান সেই দৃশ্য ধারণ করেন। কেয়া ও তাঁর সঙ্গী তাঁদের ওপরও চড়াও হন। তাঁরা টিভি ক্যামেরা এবং বুম (শব্দধারণ যন্ত্র) কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে কেয়া ও তাঁর সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়।
কিছুক্ষণের মধ্যেই ১০-১২ জন যুবক কেয়া ও তাঁর সঙ্গীকে ছাড়িয়ে নিতে থানায় যান। তাঁরা সেখানে আরটিভির ওসমান গনিসহ দুই সাংবাদিককে মারধর করেন। একপর্যায়ে তাঁরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অপারেশন কর্মকর্তার কক্ষও ভাঙচুর করেন। এ সময় ওসি ও অপারেশন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। খবর পেয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন ও থানার ওসি জাকির হোসেন আসেন।
উপকমিশনার ইমাম হোসেন জানান, কেয়া চৌধুরী আইনসচিবের স্ত্রী নন। বরং তিনি একজন প্রতারক। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Post Views: 50
Previous Post

সরকারের সাফল্য ধরে রাখার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post

টরন্টোর স্কুলে নামাজ পড়ার অনুমতি দেওয়া নিয়ে বিতর্ক

Next Post

টরন্টোর স্কুলে নামাজ পড়ার অনুমতি দেওয়া নিয়ে বিতর্ক

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist