Thursday, November 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কুয়েত-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান

banglarbarta.com by banglarbarta.com
October 31, 2019
in দেশ
0
আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কুয়েত-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

bimanকুয়েতে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে ৩০শে অক্টোবর থেকে কুয়েত-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক প্রযুক্তির চতুর্থ ও শেষ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। কুয়েত-চট্রগ্রাম রুটে পুনরায় চালু হওয়া বিমানের বিজি-১৪৪ প্রথম ফ্লাইটটি (৩০শে অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮ঃ৪৫ মিনিটে ২৭১ জন যাত্রী নিয়ে শাহ্‌ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। মঙ্গলবার (২৯শে অক্টোবর) দুপুর ১২টায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্রগ্রামগামী ফ্লাইটটির উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। এসময় উপস্থিত ছিলেন, কুয়েতে বিমান কান্ট্রি ম্যানেজার মোঃ হাফিজুল ইসলাম, ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবু নাসের,দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম,কুয়েতে সোনালী ব্যাংক প্রতিনিধি মোখলেসুর রহমান, জিহুল ইসলাম, বিমানের কাউন্টার স্টাফ মোঃ সালাহ উদ্দিন পলাশ ও শামসুল আলম তুহিন, কুয়েতে বাংলাদেশি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাসহ অন্যান্যরা।

কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের কোনো ফ্লাইট না থাকায় এতোদিন চরম ভোগান্তিতে ছিলেন চট্টগ্রাম অঞ্চলের কুয়েত প্রবাসীরা, একথা উল্লেখ করে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, বিমান চট্রগ্রামে সরাসরি ফ্লাইট চালু করেছে এটি নিঃসন্দেহে আমাদের জন্য সুসংবাদ, তবে বিমানের সরাসরি ফ্লাইট সুবিধা সার্বক্ষণিক পেতে হলে আমাদেরকে বিমানে যাতায়াত করতে হবে। কুয়েতে বিমান কান্ট্রি ম্যানেজার মোঃ হাফিজুল ইসলাম বিমানে যাতায়াত করার জন্য সকল প্রবাসীদেরকে আহবান জানিয়ে বলেন, বিমান দেশের সম্পদ এটি আপনাদের সেবায় নিয়োজিত, পাশাপাশি সর্বোচ্চ সুবিধা দেয়ার ক্ষেত্রেও বিমান অঙ্গীকারবদ্ধ। কুয়েত-চট্রগ্রাম সপ্তাহে একটি ফ্লাইট ছাড়াও কুয়েত-ঢাকা সপ্তাহে আরো দুটি ফ্লাইট বিমানের রয়েছে বলেও জানান বিমান কান্ট্রি ম্যানেজার মোঃ হাফিজুল ইসলাম। কুয়েত-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করার ফলে ফেনী থেকে শুরু করে কক্সবাজার, রাঙামাটি সহ পূর্ব অঞ্চলের কুয়েত প্রবাসীদের দুর্ভোগ লাঘব হবে এমনটাই মনে করছেন কুয়েত প্রবাসীরা।

Post Views: 73
Previous Post

লার্ণার অউন একাডেমির উদ্যোগে ৯ম বার্ষিকী

Next Post

শিক্ষাবিদ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকীতে কর্মসুচি গ্রহণ

Next Post
শিক্ষাবিদ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকীতে কর্মসুচি গ্রহণ

শিক্ষাবিদ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকীতে কর্মসুচি গ্রহণ

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist