Thursday, April 30, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

পৃথিবীতে সব জীবের মৃত্যু সুনিশ্চিত

site-admin by site-admin
March 1, 2020
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
57
VIEWS
Share on FacebookShare on Twitter

যে কারণে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা জরুরি, পৃথিবীতে সব জীবের মৃত্যু সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলেন, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ প্রত্যেক জীবের শেষ পরিণতি হলো মৃত্যু; এমনকি পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, ‘এ পৃথিবীতে সবকিছুই ধ্বংসশীল।’ (সুরা আর-রহমান : আয়াত ২৬)

সেই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ‘আপনিও মৃত্যু বরণ করবেন এবং তারাও মরবে।’ (সুরা যুমার : আয়াত ৩০)

শুধু মানুষই নয় পৃথিবীর প্রথম থেকে আজ অবদি কোনো জাতির জীবনকেই চিরস্থায়ীত্ব দেয়া হয়নি। আল্লাহ বলেন, ‘চিরন্তনতা তো তোমার পূর্বে কোনো মানুষের জন্য সাব্যস্ত করিনি। (সুরা আম্বিয়া : আয়াত ৩৪)

যে কারণে মৃত্যুকে বেশি স্মরণ করবেন: মহান রাব্বুল আলামামিন মৃত্যুকে একটি সুনিশ্চিত বিষয় হিসেবে নির্ধারণ করেছেন। একজন মুসলিমের জন্য করণীয় হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। দুনিয়ার জীবনেই পরকালের চিরস্থায়ী জীবনের জন্য পাথেয় সংগ্রহ করা।

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে মর্যাদা দাও। (যার প্রথমটিই হলো) তোমার জীবনকে মৃত্যুর আগে মর্যাদা দাও।’ (মুসনাদে আহমদ)। এ কারণেই বেশি বেশি মৃত্যুর স্মরণ এবং মৃত্যুর প্রস্তুতি নেয়া দরকার।

১. কোনো মানুষই জানেনা দুনিয়ায় তার জীবন কতদিনের। এটি এমন এক গোপন রহস্য যে, সে কখন কোথায় কিভাবে মরবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর তা জেনে কেউ মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে সে সুযোগও। এ কারণেই সব সময় মৃত্যুর স্মরণ করা।

২. মৃত্যু এমন এক জিনিস; যা দমন বা প্রতিহত করা যেমন সম্ভব নয়, তেমনি তা থেকে পলায়ন করাও সম্ভব নয়। আল্লাহ বলেন, ‘প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহুর্ত পিছে যেতে পারবে, আর না সামনে অগ্রসর হতে পারবে। (সুরা আ’রাফ : আয়াত ৩৪)

৩. মুমিনের মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা সুন্দর সুঘ্রাণ, রূপ ও আকৃতি নিয়ে আসে। তাঁর সঙ্গে থাকে রহমতের ফেরেশতা; যারা মুমিন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয় যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ; অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের জন্য প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ। (সুরা হামীম সিজদা : আয়াত ৩০)

৪. আর যখন বেঈমানের কাছে মৃত্যুর আসে ফেরেশতা ভীতিকর আকৃতি ও কালো চেহারায় এবং তার সাথে থাকে আজাবের ফেরেশতা; যারা তাকে আজাবের দুঃসংবাদ দেয়।

আল্লাহ বলেন, ‘যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হাত প্রসারিত করে বলে, বের কর স্বীয় আত্মা! আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে। কারণ, তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তাঁর আয়াতের মোকাবিলায় অহংকার ও বিদ্রোহ করতে।’ (সুরা আনআম : আয়াত ৯৩)

৫. মৃত্যুর আগে মানুষের ঈমানি কালেমার আকাঙ্ক্ষা ও প্রচেষ্টা থাকা কল্যাণের। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মৃত্যুর আগে যার শেষ বাক্য হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’; সে জান্নাত লাভ করবে।’ (আবু দাউদ)

তাই মানুষের উচিত সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। তা সংঘটিত হতে পারে যে কোনো সময়, যে কোন মুর্হুতে। আর মৃত্যুর সময় প্রতিটি মানুষই ভয়াবহ বিপদের সম্মুখীন হয়। এমনি সংকটপূর্ণ পরিস্থিতি ও মুমূর্ষু অবস্থায় এক মুমিনের প্রতি অপর মুমিনের দায়িত্ব কর্তব্য হলো ঈমানি কালেমার তালকিন দেয়া। আর নিষ্ঠাবান ব্যক্তি ছাড়া এ কালিমা উচ্চারণ করা কারো পক্ষেই সম্ভব নয়।

এ কারণেই প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুমুখে পতিত ব্যক্তিকে কালিমা স্মরণ করে দিতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, ‘তোমরা তোমাদের মৃত্যুমুখে পতিত ব্যক্তিকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়তে বলো।’ (মুসলিম)

Post Views: 28
Previous Post

কুয়েত বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি কে সংবর্ধনা

Next Post

কুয়েত প্রবেশে করোনাভাইরাস মুক্ত সনদ প্রয়োজন নেই বাংলাদেশীদের

Next Post

কুয়েত প্রবেশে করোনাভাইরাস মুক্ত সনদ প্রয়োজন নেই বাংলাদেশীদের

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist