Tuesday, September 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ

বসুন্ধরা গ্রুপকে সম্মাননা দিল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন

by
April 5, 2012
in সারাদেশ
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুর্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য বসুন্ধরা গ্রুপকে বিশেষ সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পৌর শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ সম্মাননা দেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন গ্রুপের হিসাব বিভাগের প্রধান ময়নাল হোসেন চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতবছরের নভেম্বর মাস থেকে দুর্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ে ‘মিডডে মিল’ কার্যক্রম পরিচালনা করে আসছে বসুন্ধরা গ্রুপ। বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬০০ শিক্ষার্থীর মধ্যে এ কার্যক্রম চলছে। আগামী দুই বছর দুই মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে।

গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান ওই স্কুলের কার্যক্রম পরিদর্শনে যান। তখন তিনি বসুন্ধরা গ্রুপের এ কার্যক্রমে মুগ্ধ হন। ২ মার্চ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এই সম্মাননা দেওয়ার কথা জানান তিনি।

সম্মাননা গ্রহণের পর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানিয়ে পত্র দেওয়া হয়।

বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসন বাংলানিউজকে বলেন, ‘এই কার্যক্রম চালুর আগে শিশু শিক্ষার্থীরা বাড়ি গিয়ে খাবার খেত। তাছাড়া অনেকেই গরিব হওয়ায় দুপুরের খাবার খেতে পারতো না। কিন্তু এই কার্যক্রম চালুর পর ওই বিদ্যালয়ে উপস্থিতির হার শতভাগ’।

এমন কার্যক্রমের জন্য তিনি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানান।

সম্মাননা গ্রহণের পর বসুন্ধরা গ্রুপের হিসাব বিভাগের প্রধান ময়নাল হোসেন চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘মিড ডে মিল কার্যক্রম চালুর পর ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি এখন শতভাগ। যা পুরো জেলার জন্য উদাহরণ। আর এমন কাজের ফলস্বরূপ বসুন্ধরা গ্রুপকে যে সম্মননা দেওয়া হয়েছে, তার জন্য আমরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ’।

জেলা প্রশাসক আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, ‘এটি বসুন্ধরা গ্রুপের একটি মহতী উদ্যোগ। আমরা এমন উদ্যোগকে সবসময়ই স্বাগত জানাই। তার ফল হিসেবেই এই সম্মাননা।’

উল্লেখ্য, এ সময় একই কার্যক্রমের জন্য লায়ন ফিরোজুর রহমান ওলিও, নাসির আহমেদ, অ্যাডভোকেট তানভীর ভূইয়াকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

Post Views: 64
Previous Post

জাতীয় পার্টিতে যোগদান করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সোহেল রানা

Next Post

৯টা থেকে ১১টা পর্যন্ত দূরবর্তী স্টেশন থেকে টিকেট বিক্রি বন্ধ

Next Post

৯টা থেকে ১১টা পর্যন্ত দূরবর্তী স্টেশন থেকে টিকেট বিক্রি বন্ধ

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist