Tuesday, June 23, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home ভিন্ন খবর

জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াতের গুরুত্ব

banglarbarta.com by banglarbarta.com
September 1, 2020
in ভিন্ন খবর
0
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter
সুরা কাহফ পবিত্র কোরআনের একটি ফজিলতপূর্ণ আলোচিত সুরা।
সুরা কাহফ পবিত্র কোরআনের একটি ফজিলতপূর্ণ আলোচিত সুরা।

বেলায়েত হুসাইন: সুরা কাহফ পবিত্র কোরআনের একটি ফজিলতপূর্ণ আলোচিত সুরা। বিশেষ তাৎপর্যের কারণে জুমার দিন এই সুরা পড়তে হয়। এই সুরায় সূক্ষ্ম চারটি ফিতনার কথাও বর্ণিত হয়ছে। ফিতনা চারটি হলো—এক. দ্বিনের ফিতনা অর্থাৎ কাহফ বা গুহাবাসীর ঘটনা। দুই. সম্পদের ফিতনা। এটি হলো, দুই উদ্যানের মালিকের ঘটনা। তিন. ইলম বা জ্ঞানকেন্দ্রিক ফিতনা, অর্থাৎ খিজিরের সঙ্গে মুসা (আ.)-এর ঘটনা। চার. রাজত্বের ফিতনা। এর দ্বারা জুলকারনাইনের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। এই চার ফিতনাই দাজ্জালের মধ্যে পাওয়া যাবে। যে ব্যক্তি পবিত্র জুমার দিন সুরা কাহফ তিলাওয়াত করবে, মহান আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুরা কাহফ তিলাওয়াতে হাদিস শরিফে গুরুত্বপূর্ণ তিনটি ফজিলত বর্ণিত আছে—এক. রহমত ও প্রশান্তি বর্ষণ। জনৈক সাহাবি নিজ ঘরে বসে পবিত্র কোরআনে কারিম তিলাওয়াত করছিলেন, এদিকে ঘরের মধ্যে তাঁর একটি পোষা প্রাণী লাফালাফি করছিল। তখন তিনি আল্লাহর দিকে মনোযোগী হয়ে প্রাণীটির থেকে স্বস্তি পাওয়ার দোয়া করলেন। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি শুরু হলো। লোকটি ঘটনাটি আল্লাহর রাসুলের কাছে বর্ণনা করলেন। রাসুল (সা.) তাঁকে বললেন, কোরআন পাঠ রহমত বর্ষণের কারণ। অর্থাৎ হঠাৎ মেঘ থেকে বৃষ্টি মহান আল্লাহর পক্ষ থেকে রহমত  ও প্রশান্তি। এ সময় আসমান থেকে ফেরেশতারা নেমে আসেন। এটি দেখেই প্রাণীটি ছোটাছুটি করছিল। ইমাম মুসলিম (রহ.) এই ঘটনার সত্যতা যাচাইয়ে তাঁর সহিহ মুসলিম শরিফে স্বতন্ত্র বর্ণনা উল্লেখ করেছেন। দুই. কিয়ামতের দিন নূর (জ্যোতি) প্রাপ্ত হওয়া। মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি সুরা কাহফ তিলাওয়াত করবে, কিয়ামতের দিন তা তার জন্য নূর হবে। তিন. দাজ্জাল থেকে মুক্তি। দাজ্জালের ফিতনা সবচেয়ে বড়। প্রত্যেক নবীই নিজ নিজ উম্মতকে দাজ্জাল থেকে সতর্ক করেছেন। এই ফজিলত অর্জন করতে সম্পূর্ণ সুরা কাহফ তিলাওয়াত করা জরুরি কি না, এ বিষয়ে একাধিক বর্ণনা এসেছে। এ বিষয়ে মূলকথা হলো, সম্ভব হলে জুমার দিন পুরো সুরা কাহফ তিলাওয়াত করবে; অন্যথায় সুরা কাহফের প্রথম ১০ আয়াত তিলাওয়াত করবে।

Post Views: 43
Previous Post

ফের হাসপাতালে চিত্রনায়ক ফারুক

Next Post

জুমার নামাজের অসামান্য গুরুত্ব

Next Post
জুমার নামাজের অসামান্য গুরুত্ব

জুমার নামাজের অসামান্য গুরুত্ব

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

কুয়েত থেকে ওমান রেলপথে যুক্ত হবে ছয় দেশ

কুয়েত থেকে ওমান রেলপথে যুক্ত হবে ছয় দেশ

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist