Monday, September 14, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

সেক্টর কমান্ডার আবু ওসমানকে মরণোত্তর ‘বীরউত্তম’ খেতাব প্রদানের অনুরোধ কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার

banglarbarta.com by banglarbarta.com
September 16, 2020
in প্রবাস, শীর্ষ সংবাদ
0
সেক্টর কমান্ডার আবু ওসমানকে মরণোত্তর ‘বীরউত্তম’ খেতাব প্রদানের অনুরোধ কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার

সেক্টর কমান্ডার আবু ওসমানকে মরণোত্তর ‘বীরউত্তম’ খেতাব প্রদানের অনুরোধ

0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter
সেক্টর কমান্ডার আবু ওসমানকে মরণোত্তর ‘বীরউত্তম’ খেতাব প্রদানের অনুরোধ
সেক্টর কমান্ডার আবু ওসমানকে মরণোত্তর ‘বীরউত্তম’ খেতাব প্রদানের অনুরোধ

সেক্টর কমান্ডার লে. কর্ণেল আবু ওসমান চৌধুরীকে মরণোত্তর ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করার অনুরোধও জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা।  একই সাথে আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে ১৪ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কে এক শোক-সভার বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জাতীয় সংসদে (সদ্য প্রয়াত সেক্টর কমান্ডার সি আর দত্ত ও আবু ওসমান চৌধুরী ) এই দুই বীরের জন্যে ‘শোক প্রস্তাব’ গ্রহণ করতে। একাত্তরের মুক্তিযুদ্ধে এই কমান্ডারের অসাধারণ বীরত্বের ঐতিহাসিক স্বীকৃতির স্বার্থেই অপর সেক্টর কমান্ডারদের মত তাকেও এই খেতাব প্রদানের ফলে প্রকারান্তরে মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর হিসেবে পরিচিত শেখ হাসিনার সরকারের ইমেজ আরো উজ্জ্বল হবে বলে প্রবাসীরা মনে করছেন। সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং পরিচালনা করেন সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি। শুরুতে বাংলাদেশের এই দুই বীরের আত্মার শান্তি কামনায় সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। আবু ওসমান চৌধুরীর জীবনী নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর (অব:) মঞ্জুর আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ফোরামের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, মুক্তিযোদ্ধা এনামুল হক, ফোরামের যুগ্ম সম্পাদক ও যুক্তরাষ্ট্র  বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ, মুক্তিযোদ্ধা এম এ আওয়াল, ফোরামের কোষাধ্যক্ষ ও বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান আলিম খান আকাশ, মহিলা সম্পাদক সবিতা দাস, সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি, যুগ্ম-সম্পাদক আশরাব আলী খান লিটন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা মানিক প্রমুখ। ফোরামের এ সভায় আরো ছিলেন তরুণ সংগঠক ও গীতিকার শামীম আকতার শরিফ, কমিউনিটি এ্যাক্টিভিস্ট এ টি এম মাসুদ, মোহাম্মদ ইলিয়াস আলী প্রমুখ। শোক সভা শেষে সকলে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, করোনার তাণ্ডবে থমকে যাওয়া কমিউনিটিকে প্রাণচাঞ্চল্যে ভরিয়ে দেয়ার অভিপ্রায়ে আসছে রবিবার এই ফোরামের সদস্য-কর্মকর্তারা পরিবার-পরিজন নিয়ে গভীর অরণ্যে বনভোজনে যাবেন। স্বাস্থ্যবিধি মেনে সকলে বিনোদনমূলক নানা আয়োজনে শরিক হবেন। এদিকে ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটেরান্স’৭১’ এর উদ্যোগে ১৯ সেপ্টেম্বর শনিবার অপরাহ্নে সদ্য প্রয়াত দুই সেক্টর কমান্ডার স্মরণে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক সমাবেশ হবে। সেখানে প্রবাসের সকল মুক্তিযোদ্ধা এবং মুজিব আদর্শে উজ্জীবিতদের আমন্ত্রণ জানিয়েছেন এই সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ এবং সেক্রেটারি মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন।

Post Views: 75
Previous Post

বেনাপোল বন্দরের খবর

Next Post

বাহরাইন চেম্বারের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Next Post
বাহরাইন চেম্বারের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাহরাইন চেম্বারের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist