Wednesday, July 22, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন

banglarbarta.com by banglarbarta.com
September 17, 2020
in প্রবাস, শীর্ষ সংবাদ
0
কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন

কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন

0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter
কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন
কাতারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন

কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন দূতাবাসে যোগ দিয়েছেন। গত ২৮ আগস্ট তিনি গ্রিস থেকে কাতারে আসেন। কোয়ারেন্টিন ও অন্যান্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি দূতাবাসে যোগ দেন। রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ১৯৯৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি ১৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। কূটনীতিক জীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেন। তিনি ওয়াশিংটন বাংলাদেশ মিশনের মিশন উপপ্রধান হিসেবে এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি নয়াদিল্লি ও টোকিওতে বাংলাদেশ মিশনে কর্মরত ছিলেন।

কাতারে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব নেওয়ার আগে গ্রিসে রাষ্ট্রদূত হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া অনু বিভাগ এবং পূর্ব এশীয় ও প্রশান্ত অনু বিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এসব দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজে কনফ্লিক্ট রেজুলেশনসহ অন্যান্য উচ্চতর প্রশিক্ষণে অংশ নেন। ২০১৪ সালে তিনি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে সাফল্যের সঙ্গে এনডিসি কোর্স সম্পন্ন করেন।

রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন গ্রিসে রাষ্ট্রদূত থাকাকালে প্রবাসী বাংলাদেশিদের উন্নততর সেবা দিয়ে ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জনপ্রশাসন পদক গ্রহণ করেন। তিনি একজন কবি ও প্রাবন্ধিক। ব্যক্তিজীবনে বিবাহিত এবং দুই সন্তানের বাবা। তিনি কাতারে সাবেক রাষ্ট্রদূত আসুদ আহমদের স্থলাভিষিক্ত হলেন।

কাতারে বসবাসরত বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। তাঁদের আশা, পেশাদার কূটনীতিক হিসেবে কাতারে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তৈরি এবং কাতারে নতুন জনশক্তি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

Post Views: 51
Previous Post

ভিসা ব্যবসার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। কুয়েতে নব নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান

Next Post

কুয়েতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নব নিযুক্ত রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

Next Post
কুয়েতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নব নিযুক্ত রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

কুয়েতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নব নিযুক্ত রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist