Tuesday, June 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

মাদ্রিদে ২৮ সেপ্টেম্বর থেকে ডাক্তারদের ধর্মঘট

banglarbarta.com by banglarbarta.com
September 23, 2020
in বিশ্ব
0
মাদ্রিদে ২৮ সেপ্টেম্বর থেকে ডাক্তারদের ধর্মঘট
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

মাদ্রিদের প্রাণকেন্দ্র ‘পোয়ের্তা দেল সোল’- এ ডাক্তারদের সমাবেশ।সাহাদুল সুহেদ, স্পেন: স্পেনের মাদ্রিদে ডাক্তারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘এমাইট্স’ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে মাদ্রিদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছে। ডাক্তার সঙ্কট, নিজেদের প্রয়োজনীয় ছুটি না পাওয়াসহ নানা অভিযোগ তোলে সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলে সংগঠনটি জানিয়েছে। ১২ সেপ্টেম্বর ধর্মঘট প্রসঙ্গ নিয়ে মাদ্রিদের প্রাণকেন্দ্র ‘পোয়ের্তা দেল সোল’- এ সমাবেশও করেছেন সংগঠনের সদস্যরা। করোনার ‘দ্বিতীয় তরঙ্গ’ এর আশঙ্কায় থাকা স্পেন সরকারও ডাক্তারদের ধর্মঘট নিয়ে চিন্তিত। ইতিমধ্যে মাদ্রিদ আঞ্চলিক সরকারের পক্ষ থেকে ডাক্তারদের ধর্মঘট যাতে শুরু হতে না পারে, সেজন্য সমঝোতা প্রস্তাব ও নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সূত্র, এল পাইস।
মাদ্রিদের ডাক্তারদের সংগঠন ‘এমাইট্স’ একটি বিবৃতিতে জানিয়েছে যে করোনা পরিস্থিতিতে প্রতিদিন তাদেরকে শোচনীয় পরিস্থিতির মধ্য দিয়ে পার করতে হচ্ছে এবং এর প্রেক্ষিতে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান ব্যাহত হচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় প্রথম সারির লড়াকু এ ডাক্তারদের একেকজনকে প্রতি শিফ্টে গড়ে ৮০জনের উপর রোগী দেখতে হচ্ছে ডাক্তার শঙ্কটের কারণে। মাদ্রিদে অন্তত আরো সাড়ে ৭শ’ ডাক্তার নিয়োগের দাবি করেছে সংগঠনটি।
স্পেনে করোনা পরিস্থিতি যখন খুব খারাপ ছিল, তখন ডাক্তাররা ছুটিহীন কাজ করে গেছেন। কিন্তু পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করে, তখন কিছু সংখ্যক ডাক্তার ছুটি পেলেও অধিকাংশ ডাক্তাররা ছুটি নিতে পারেননি। মাদ্রিদের রামন ই কাখাল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ডাক্তার ‘এল পাইস’ পত্রিকাকে জানান, স্পেনে লকডাউন যখন তুলে নেয়া হয়, তখন আমরা ভেবেছিলাম সম্ভবত একটি বিরতি পেতে পারি। তবে এটি ঘটেনি। এমুহূর্তে কয়েকজন ছুটিতে থাকায় আমাদের কর্মীদের সংখ্যা হ্রাস পেয়েছে। এখন আবার করোনার প্রকোপ বাড়ায় একটানা কাজের চাপ বাড়তে শুরু করেছে।
মাদ্রিদ আঞ্চলিক সরকার প্রধান ইসাবেল দিয়াজ আইয়ুসো অবশ্য ডাক্তারদের সমস্যা সমাধানে তিন বছরের মধ্যে ৮০ মিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, এ পরিকল্পনা কাজের অবস্থার উন্নতি করবে এবং কাজের চাপ কমাতে ক্রমান্বয়ে স্টাফ বাড়ানো হবে।
তবে ডাক্তারদের সংগঠন ‘এমাইট্স’ ইসাবেলের ঘোষণায় শীতল প্রতিক্রিয়ায় জানিয়েছে- ইসাবেলের পরিকল্পনা বাস্তবায়নে অনেক দেরি হবে। পাশাপাশি কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার আশঙ্কাও জেগেছে। তখন রোগীর চাপ আরো বৃদ্ধি পাবে।

Post Views: 30
Previous Post

এক সপ্তাহে স্পেনে ৩১হাজারের অধিক মানুষ করোনায় আক্রান্ত

Next Post

পেঁয়াজ আমদানি অনিশ্চিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় হতাশ বাংলাদেশি ব্যবসায়ীরা

Next Post
পেঁয়াজ আমদানি অনিশ্চিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় হতাশ বাংলাদেশি ব্যবসায়ীরা

পেঁয়াজ আমদানি অনিশ্চিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় হতাশ বাংলাদেশি ব্যবসায়ীরা

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist