Friday, August 14, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ৫০ উদ্যোক্তার মধ্যে ১৬তম সুমাইয়া কাজী

by
March 27, 2012
in প্রবাস
0
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বের ৫০ প্রভাবশালী উদ্যোক্তার তালিকাভুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে বড় হওয়া বাংলাদেশের মেয়ে সুমাইয়া কাজী। বার্তা সংস্থা রয়টার্স এবং ক্লাউট প্রকাশিত ওয়েবসাইটে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০ উদ্যোক্তার নামের তালিকায় সুমাইয়া কাজীর স্থান ১৬ নম্বরে।

ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য মতে সুমাইয়া শিমু একাধারে উদ্যোক্তা, নেতা ও বক্তা। তাকে বিজনেস উইক ম্যাগাজিন ‘আমেরিকার সেরা উদ্যোক্তা’, সিএনএন ‘সাড়া জাগানো তরুনী’, সিলিকন ভেলির বিজনেস জার্নাল ‘প্রভাবশালী নারী’ এবং সম্প্রতি উটিএনই রিডার ম্যাগাজিন ৫০ জন ‘বিশ্ব পরিবর্তনকারী নারীর’ তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের ১৫০ টি সংবাদপত্র, রেডিও, ম্যাগাজিন তাকে নিয়ে ফিচার প্রকাশ করেছেন। তিনি নাম করা নানা টেলিভিশনরে তার সাক্ষাৎকার দিয়েছেন। এছাড়া নিউজ উইক, বিজনেস উইক, সিএনএন, এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টে খবরে পরিনথ হয়েছেন তিনি।
পুরো নাম সুমাইয়া আন্দালিব কাজী। বাবা বীর মুক্তিযোদ্ধা ডক্টর কাজী গোলাম নিজামউদ্দিন, মা মেরিনা নিজাম এবং ভাই বোনদের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো বে-এলাকায় বসবাস করেন। সুমাইয়া কাজীর পৈত্রিক বাড়ি বাংলাদেশে ফেনী জেলার মাথিয়ারা গ্রামে। সুমাইয়া কাজী যুক্তরাষ্ট্রে লেখাপড়ার ফাঁকে সমাজসেবায় মনোনিবেশ করেন। তিনি সানমাইক্রোসিস্টেমে মার্কেটিং ম্যানেজারের কাজ নেন। পাশাপাশি ২০০৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘কালচারাল কানেক্ট ডট কম’ (টিসিসিসি) নামে নিজের একটি প্রতিষ্ঠান।
৩৫ বছরের কম বয়সী কর্মোদ্দীপক যুবক-যুবতীদের নিজস্ব সংস্কৃতির অবগাহনে উজ্জীবিত করতে টিসিসিসি বিশেষ ভূমিকা পালন করে। বর্তমানে সুমাইয়া কাজীর প্রতিষ্ঠান টিসিসিসি থেকে প্রকাশিত হচ্ছে পাঁচটি সাপ্তাহিক ই-ম্যাগজিন। ম্যাগাজিনগুলো হচ্ছে, ১. দ্যা দেশি কানেক্ট, ২. দ্যা মিডলইস্ট কানেক্ট, ৩. দ্যা এশিয়া কানেক্ট, ৪. দ্যা ল্যাটিন কানেক্ট, ৫. দ্যা আফ্রিকান কানেক্ট। বিশ্বের শতাধিক দেশে এসব ম্যাগাজিনের গ্রাহক সংখ্যা ৫০ হাজারের বেশী।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিরকেলি থেকে মার্কেটিং এবং স্ট্যাটেজিক প্লানিংয়ে উচ্চতর ডিগ্রিধারী সুমাইয়া কাজী বলেন, ম্যাগাজিনগুলো দ্রুত জনপ্রিয় হওয়ায় বর্তমানে দু’টি দেশের আট অঙ্গরাজ্যের ১৮ শহরে এর অফিস করতে হয়েছে। এখানে আমরা সবাই একটি টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস তাকে অভিনন্দন জানিয়েছেন।

Post Views: 48
Previous Post

২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা করুন

Next Post

বাংলা স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন

Next Post

বাংলা স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist