Wednesday, August 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

বার্সেলোনায় বাংলাদেশিদের আইনী সহায়তার জন্য পুলিশ প্রশাসনকে সম্মাননা স্মারক প্রদান

banglarbarta.com by banglarbarta.com
December 7, 2020
in প্রবাস, শীর্ষ সংবাদ
0
বার্সেলোনায় বাংলাদেশিদের আইনী সহায়তার জন্য পুলিশ প্রশাসনকে সম্মাননা স্মারক প্রদান
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

সাহাদুল সুহেদ: স্পেনের বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কন্সুল রামন পেদ্র বেরনাউস এর উদ্যোগে ও স্পেন বাংলা প্রেসক্লাবের সহযোগিতায় স্থানীয় পুলিশ প্রশাসনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের নানাভাবে আইনি সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসনকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বলে রামন পেদ্র জানিয়েছেন। গত ২ ডিসেম্বর সকাল এগারোটায় শহরের ডিস্ট্রিক্ট সিউদাদ ভেইয়ার কমিসেরিয়া (থানা) মোসোস দে এসকোয়াড্রা অফিসের সম্মেলন কক্ষে বার্সেলোনায় বাংলাদেশের কন্সুল রামন পেদ্রো বেরনেবেউ সিউতাদ ভেইয়া থানার প্রধানের হাতে এ বিশেষ সম্মাননা স্মারণ তুলে দেন।
সম্মাননা প্রদানের সময় বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত অনারারি কন্সুল ও স্পেন বাংলা প্রেসক্লাবের প্রতিনিধিরা মতবিনিময় করেন। বাংলাদেশের জাতীয় পতাকার নকশা ও রঙের নেপথ্যকারণসহ বাংলাদেশের ভাষা ও স্বাধীনতা অর্জনের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনায় অতিথিবৃন্দ বাংলাদেশের এই ইতিহাস ও ঐতিহ্যকে যে কেন জাতির জন্যে অনেক বড় গৌরবের বিষয় বলে মন্তব্য করেন।
বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কন্সুল রামন পেদ্রো এ সময় তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্পেনের বাংলাদেশিদের কমিউনিটির একটা বড় অংশ বার্সেলোনায় বসবাস করেন। বাংলাদেশিরা তাদের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক কার্যক্রমে সব সময় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়েছেন। এ জন্য তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে বাংলাদেশিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বক্তব্যে আরো বলেন, বার্সেলোনায় বাংলাদেশের কন্সুলার সার্ভিসসহ সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা করার জন্য অনুমতি থেকে শুরু করে প্রশাসনিক নিরাপত্তা ও সহযোগিতার জন্য সব সময়ই বাংলাদেশি কমিউনিটি এই পুলিশ প্রশাসনকে বন্ধু হিসেবে কাছে পেয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট সিউদাদ ভেইয়ার কমিসেরিয়া (থানা) মোসোস দে এসকোয়াড্রার প্রধান তার প্রতিক্রিয়ায় জানান, বার্সেলোনা তথা কাতালোনিয়ার শহরবাসী হিসেবে বাংলাদেশিদের তারা একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। বাংলাদেশিদের সামাজিক আচরণ ও আইনের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি তাদের নথিভুক্ত হিসেব অনুযায়ী অনেক বেশি সন্তোষজনক। তিনি বলেন, বার্সেলোনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটা অনেক সুন্দর সময় বাংলাদেশিদের সাথে আরো সুন্দরভাবে পরিচিত হওয়া। তিনি বাংলাদেশি কমিউনিটিকে যে কোন ধরণের আইনি সহায়তার জন্যে তার প্রশাসন আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হবে বলেও আশ্বাস প্রদান করেন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন থানার আন্তর্জাতিক সম্পর্কের প্রধান, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান, কমিউনিটির সাথে সম্পর্ক ইউনিটের উপপ্রধান। বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি এবং অল ইউরোপ বাংলাদেশে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও স্পেন বাংলা প্রেসক্লাবের প্রথম সদস্য মিরন নাজমুল।

Post Views: 55
Previous Post

দশ দিনে পাসপোর্ট দিচ্ছে কুয়েত দূতাবাস

Next Post

অবিস্মরণীয় করতে কুয়েত প্রবাসীদের প্রচেষ্টা

Next Post
বৃষ্টির মধ্যেই শেষ হলো নক আউট পর্ব

অবিস্মরণীয় করতে কুয়েত প্রবাসীদের প্রচেষ্টা

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist