Monday, September 14, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

বেনাপোল কাস্টমের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছে স্টাফ অ্যাসোসিয়েশন

banglarbarta.com by banglarbarta.com
January 14, 2021
in দেশ, শীর্ষ সংবাদ
0
বেনাপোল কাস্টমের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছে স্টাফ অ্যাসোসিয়েশন
0
SHARES
55
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমে হয়রানির প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে বেনাপোল কাস্টম হাউজের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন। আমদানি-রপ্তানিসহ কাস্টমস এর সকল কার্যক্রম বন্ধ থাকায় রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

বুধবার রাতে ভারতীয় পণ্য বোঝাই আমদানিকৃত ট্রাকে ভারতীয় ফেন্সিডিল ও ঔষধ পাওয়ায় বেনাপোল কাস্টমস্ কর্তৃপক্ষ ভারতীয় ট্রাকটি জব্দ করে ও সিএন্ডএফ এজেন্ট মেসার্স খলিলুর রহমান এন্ড সন্স এর বর্ডার ম্যান আক্তার হোসেনের কাষ্টমসের কার্ড জব্দ করে।

বর্ডার ম্যান আক্তার হোসেনের কার্ড জব্দ করায় ও বিভিন্ন ভাবে সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কর্মচারীদের হয়রানির প্রতিবাদে দাবি-দাওয়া পূরণের লক্ষে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন।

এবিষয়ে বর্ডার ম্যান আক্তার হোসেন বলেন, ভারতীয় ট্রাকের মধ্যে কোন অবৈধ পণ্য থাকলে আমরা বর্ডার ম্যান জানবো কিভাবে ? আমরা কার্গো শাখা থেকে ডকুমেন্ট এর মাধ্যমে সকল কার্যক্রম শেষ করার পর ভারতীয় ট্রাকগুলো স্থলবন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করি। আমদানিকৃত ট্রাকের মধ্যে অবৈধ পণ্য থাকায় কাস্টমস কর্তৃপক্ষ বুধবার রাতেই আমার কার্ডটি জব্দ করেন।

বিক্ষোভ কর্মসূচি পালন কালে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বলেন, গতকাল ভারতীয় ট্রাক থেকে কাস্টমস কর্তৃপক্ষ যে অবৈধ ফেন্সিডিল ও ঔষধ আটক করেন, তার শাস্তি মূলক ব্যবস্থা হিসাবে আমাদের সহকর্মী আখতার হোসেনের বডার ম্যানের কার্ড জব্দ করে নেয়। তিনি বিভিন্ন দাবি-দাওয়া পূরণ সহ কাস্টমস এর কার্ডটি অবিলম্বে ফিরিয়ে দিয়ে অন্যান্য বিষয় হয়রানি বন্ধে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ করে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান।

Post Views: 79
Previous Post

বেনাপোলে পুলিশের অভিযান ভারতীয় মাদক সহ আটক-৭

Next Post

কাতার ধর্মমন্ত্রণালয়ের সম্মাননা পেলেন বাংলাদেশী

Next Post
কাতার ধর্মমন্ত্রণালয়ের সম্মাননা পেলেন বাংলাদেশী

কাতার ধর্মমন্ত্রণালয়ের সম্মাননা পেলেন বাংলাদেশী

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist