Saturday, August 15, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ

বেনাপোল বন্দরে প্রতারক আটক

banglarbarta.com by banglarbarta.com
January 21, 2021
in সারাদেশ
0
বেনাপোল বন্দরে প্রতারক আটক
0
SHARES
61
VIEWS
Share on FacebookShare on Twitter

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন এর একটি ভূয়া কার্ডসহ সাদিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আসানুজ্জামান হাসান(৩০)নামে এক প্রতারককে আটক করে জরিমানা আদায় করা হয়। বুধবার (২০ জানুয়ারি) বিকালে বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনালে সিএন্ডএফ কর্মচারী পরিচয় দিয়ে ভারতীয় ট্রাক ড্রাইভারদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় বন্দরে কর্মরত সিএন্ডএফ কর্মচারীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন এর নিজস্ব ভবনে ভূয়া কার্ডসহ তাকে নিয়ে আসা হয়। সে কার্ড কোথা থেকে বানিয়েছে এই বিষয়ে জানতে চাইলে ভূয়া কার্ডধারী হাসান বলেন, আমি বেনাপোল হাজী মোহাম্মদ উল্লাহ মার্কেটের ভিতরে ছবি স্টুডিও স্বত্বার্ধীকারি সুমন হোসেন এর কাছ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে কার্ডটি বানিয়েছি। প্রথমে আমার কাছ থেকে ৩শ টাকা নিয়ে সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন এর সভাপতি/সাধারণ সম্পাদকের সই নকল করে এই ভূয়া কার্ডটি বানিয়ে দিয়েছে। যার ভূয়া কার্ড নং ২৩৩৮। এবং ১৫ দিনের মধ্যে সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের হুবাহু একটি কার্ড করে দিবে বলে আমার কাছ থেকে আরোও ৪ হাজার ৭শত টাকা নিয়েছে। ছবি স্টুডিও সুমন হোসেন একতা প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক বলে পরিচয় দিয়ে থাকে।

ছবি স্টুডিওর সুমন হোসেন সিএন্ডএফ এজেন্টের বর্ডার এবং এ্যাসেসন্টের কাজ না করেও বিশেষ এক ব্যাক্তির সহযোগীতার মাধ্যমে মেসার্স সাফ কো সিএন্ডএফ এজেন্ট এর নামে স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্য হয়। সেই সুবাধে স্টাফ অ্যাসোসিয়েশন এর আইডি কার্ড পায়। (যার কার্ড নং ২৩৩৭) এই আইডি কার্ডের রিফারেন্সে সাদিপুর গ্রামের হাসানুজ্জামানকে ভূয়া কার্ডটি তার নিজের স্টুডিও থেকে বানিয়ে দেয়। ভূয়া কার্ডধারী হাসানুজ্জামান ভারত থেকে আসা পন্য বোঝায় ট্রাক ড্রাইভারদের কাছ থেকে কার পাশ নিয়ে আনলোড করার কথা বলে নগত অর্থ নিয়ে থাকে। পরে সেই কারপাশ ছিড়ে ফেলে। আজ বুধবার সেই একি প্রতারণা করার সময় তাকে হাতেনাতে ধরে ফেরে সিএন্ডএফ কর্মচারীরা।

বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বেনাপোল বন্দরে স্টাফ অ্যাসোসিয়েশন এর কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে ড্রাইভারদের হয়রানী করে আসছিল। সাদিপুর গ্রামের হাসানুজ্জামান নামে এক যুবককে স্টাফ অ্যাসোসিয়েশন এর ভূয়া একটি কার্ডসহ তাকে ধরা হয়েছিল। পরে আমাদের অফিসে তাকে নিয়ে এবং ভূয়া কার্ড বানানো কারীগর ছবি স্টুডিওর সুমনকে ডেকে আনা হয়েছিল। ছবি স্টুডিওর সুমনকে এই কর্মকান্ডের সাথে জড়িত পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভূয়া কার্ডধারী হাসানুজ্জামান হাসানকে ৫ হাজার টাকা জরিমানাসহ তার পিতার মুচলেখার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে ভূয়া কার্ড বানানোর কারিগর একতা প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক ও ছবি স্টুডিওর সুমন হোসেনকে মেসার্স সাফ কো সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন এর আইডি কার্ডটি বাতিল করবে বলে স্টাফ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছে।

Post Views: 58
Previous Post

চট্টগ্রামে ক্যাব’র উদ্যোগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

Next Post

রুদ্র অয়ন এর কবতিা

Next Post
রুদ্র অয়ন এর কবতিা

রুদ্র অয়ন এর কবতিা

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist