Tuesday, September 15, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

বেনাপোলে স্বাধীনতার ৫০ বছরেও গড়ে ওঠেনি একটি হাসপাতাল

banglarbarta.com by banglarbarta.com
February 6, 2021
in শীর্ষ সংবাদ, সারাদেশ
0
বেনাপোলে স্বাধীনতার ৫০ বছরেও গড়ে ওঠেনি একটি হাসপাতাল
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এলাকা বেনাপোলে স্বাধীনতার ৫০ বছরেও গড়ে ওঠেনি একটি হাসপাতাল:এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত পাসপোর্টযাত্রী,বন্দর ব্যবহারকারী ও এলাকাবাসী। জরুরী চিকিৎসা সেবা পাচ্ছে না এ অঞ্চলের মানুষ। বাড়ছে ভোগান্তি।

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। গুরুত্বপুর্ণ এলাকা হলেও এখানে নেই একটি সরকারি বা বেসরকারি হাসপাতাল। আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে করোনার আগে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করে ভারতে। স্বাধীনতার পরবর্তী সময়ে গড়ে ওঠেনি কোন হাসপাতাল। কাগজ কলমে ইউনিয়ন উপ-স্বাস্থ্য থাকলেও তার নেই অস্তিত্ব। এ অঞ্চলের মানুষ পাচ্ছে না চিকিৎসা সেবা। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে লক্ষাধিক পৌর নাগরিক। স্বাস্থ্য ঝুকিতে রয়েছে কাস্টমস ও বন্দরে কর্মরত ১০ হাজার কর্মকর্তা কর্মচারী।

বেনাপোলে আছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। বন্দর ও পৌর এলাকায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। জরুরী সেবা দিতে না পেরে অনেক সময় বেনাপোলের বাইরে হাসপাতালে যেতে যেতে রোগী মারা যায়। গত ৬ মাসে এ এলাকায় ৭৫টি সড়ক দুর্ঘটনায় ১২জন নিহত ও আহত হয়েছে ৯১জন। গুরুত্বপূর্ন এই বন্দরে হাসপাতালের অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনায় চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে মানুষ। বেনাপোল বাসীর জোরালো দাবী অবিলম্বে বেনাপোল বন্দর এলাকায় একটি উন্নত মানের হাসপাতাল নির্মাণ করা হোক।

বেনাপোল হ্যান্ডলিংক শ্রমিকরা বলেন, বন্দর নাকি শ্রমিকে প্রাণ তাহলে শ্রমিক আঘাত পেলে বন্দর কেনো দেখে না। বন্দরে একটি হাসপাতাল একটি এ্যাম্বুলেন্স এর কথা বন্দর পরিচালক স্যারকে বলে ছিলাম তিনি বলছে দেখছি।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি’র সেক্রেটারি আজিম উদ্দিন বলেন, বেনাপোল বন্দর এলাকায় একটি হাসপাতাল খুবই জরুরী।হাসপাতাল হলে বন্দর ব্যবহারকারী প্রতিটা সংগঠন তাদের সেবার জায়গাটা খুঁজে পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী দ্রুত একটি হাসপাতাল নির্মাণ করা হোক।

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা ব্যিালয়ের প্রধান শিক্ষক বলেন, এখানে একটি উন্নত মানের হাসপাতাল হলে শিক্ষার্থীসহ জনগণের সুবিধা হবে। হাসপাতাল না থাকায় যে সমস্যার সৃষ্টি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী একটি হাসপাতাল নির্মাণ করলে সব কিছু সমাধান হবে।

বেনাপোলে শিক্ষার্থী বলেন, আমরা ছোট বেলা থেকে জেনে আসছি দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল। কিন্তু এখানে সেবা নেওয়ার মত একটি হাসপাতাল নেই। যতদ্রুত সম্ভব একটি হাসপাতাল নির্মাণ করা হোক বেনাপোলে।

বেনাপোল কাস্টম ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, দেশের গুরুত্বপুর্ণ স্থলবন্দর বেনাপোল কিন্তু দুঃখজনক যে এখানে একটি হাসপাতাল নেই। এখানে একটি হাসপাতাল দ্রুত নির্মাণ করা দরকার।

যশোর সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন বলেন, বেনাপোলে যদি বড় আকারে একটি হাসপাতাল করা হয় তাহলে বন্দর ব্যবহারকারী সহ এ অঞ্চলের সকল মানুষের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। আমরা উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে ইতি মধ্যে চিঠি পাঠিয়েছি।

Post Views: 60
Previous Post

প্রকৃত বন্ধু চিনে যুক্তিযুক্ত সম্পর্ক দোষের নয়

Next Post

কুয়েতে উদ্বোধন হলো এশিয়ান ডেজার্ট লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১।

Next Post
কুয়েতে উদ্বোধন হলো এশিয়ান ডেজার্ট লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১।

কুয়েতে উদ্বোধন হলো এশিয়ান ডেজার্ট লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১।

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist