Monday, July 13, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

ভোক্তাদের অধিকার নিশ্চিতে পৃথক ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়ের বিকল্প নাই

banglarbarta.com by banglarbarta.com
February 10, 2021
in শীর্ষ সংবাদ
0
ভোক্তাদের অধিকার নিশ্চিতে পৃথক ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়ের বিকল্প নাই
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক সকাশে ক্যাব চট্টগ্রাম প্রতিনিধি দল ভোক্তাদের অধিকার নিশ্চিতে পৃথক ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয়ের বিকল্প নাই । জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা বলেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর দীর্ঘদিনের আন্দোলনের ফল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পৃথিবীর বিভিন্ন দেশে ভোক্তাদের জন্য পৃথক মন্ত্রণালয় থাকলেও বাংলাদেশে ভোক্তাদের যে অধিকার আছে তা ক্যাব দীর্ঘদিন ধরে সভা, সেমিনারসহ নানা ভাবে দাবি করে আসলেও বর্তমান সরকারের আমলেই ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯, অধিদপ্তর প্রতিষ্ঠা, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। তবে ভোক্তাদের জন্য সমন্বিত ভাবে বিএসটিআই, ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সকলকে নিয়ে ওয়ান স্টপ সেবা প্রদানে পৃথক মন্ত্রণালয়ের জন্য ক্যাব যে দাবি তুলেছে তা যুক্তিযুক্ত। যদি পৃথক মন্ত্রণালয় হয় তাহলে ভোক্তাদের সমস্যাগুলি আরও জোরদার ভাবে সরকারের নজরে আনা সম্ভব হবে। ব্যবসায়ী ও ভ্ক্তোাদের মাঝে বিদ্যমান বৈষম্যও কিছুটা হ্রাস পাবে। তবে দেশ যেহেতু উন্নয়নশীল থেকে অগ্রগতির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে দেশের উন্নয়নে বেসরকারী সেক্টরের অবদানও দায়িত্ব ক্রমাগতভাবে বাড়বে। তবে ভোক্তাদের শিক্ষিত ও সচেতন করা না হলে দেশে ন্যায্য ব্যবসার পরিবেশ উন্নয়ন ঘটবে না। আধুনিক, ডিজিটাল প্রযুক্তির সাথে ভোক্তাদের পরিচয় ঘটানো ও এ ক্ষেত্রে তাদের শিক্ষিত করা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন। ০৬ ফেব্রুয়ারি ২০২১ইং বিকালে নগরীর একটি অভিজাত হোটেলে ক্যাব চট্টগ্রামের সাথে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকারে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা এক অনানুষ্ঠানিক সফরে চট্টগ্রাম পরিদর্শনে আসলে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষতে মিলিত হন। এ সময় অন্যান্যদের মধ্যে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব খুলসী থানা সভাপতি প্রকৌশলী শেখ হাফিজুর রহমান, ক্যাব জামাল খানের সাধারন সম্পাদক নবুয়াত আরা সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক হেলাল চৌধুরী, ক্যাব নেতা রেজিয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক হাসানুজ্জমান, ক্যাব চট্টগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর তাজমুন নাহার হামিদ, শম্পা কে নাহার  এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাব চট্টগ্রাম থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মাঠ পর্যায়ে আরও লোকবল ও লজিস্টিক সুবিধা বৃদ্ধি করা, ভোক্তা শিক্ষা ও সচেতনতায় বরাদ্ধ বাড়ানো, অধিদপ্তরের কার্যালয়টি নগরীর মধ্যস্থলে সহজে জনসমাগম সক্ষম স্থানে স্থানান্তরসহ বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেন। মহাপরিচালক বাবলু কুমার সাহা বিষয়গুলি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথা জানান। পরবর্তীতে ধাপে ধাপে বিষয়গুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

Post Views: 39
Previous Post

শার্শা সীমান্ত থেকে ফেন্সিডিল ও গাঁজা সহ ভারতীয় নাগরিক আটক

Next Post

কুয়েতে প্রেসক্লাব গঠনের লক্ষে পূর্বের সকল সংগঠন বিলুপ্ত ঘোষণা

Next Post
কুয়েতে প্রেসক্লাব গঠনের লক্ষে পূর্বের সকল সংগঠন বিলুপ্ত ঘোষণা

কুয়েতে প্রেসক্লাব গঠনের লক্ষে পূর্বের সকল সংগঠন বিলুপ্ত ঘোষণা

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist