Saturday, April 18, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

যুদ্ধাপরাধীদের বিচারে দেশ আজ বিভক্ত: সুরঞ্জিত

by
January 28, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। আর এ বিচার করতে গিয়ে দেশ আজ দুই ভাগে ভাগ হয়ে পড়েছে। এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের সময় যতই ঘনিয়ে আসছে ততই এটা বানচালের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। তাই আমাদের সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে এগিয়ে যেতে হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ৬৯-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ আসাদের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

‘শহীদ আসাদের আত্মত্যাগ: বর্তমান রাজনীতি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সংসদ সদস্য হাজী মো. সেলিম, জাতীয় গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, সংগঠনের সভাপতি হেমায়েত উদ্দিন বীর বিক্রম, মোজাফফর হোসেন পল্টু, লায়ন মুজিবুর রহমান প্রমুখ।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ২১ ফেব্রুয়ারি, নববর্ষসহ বিশেষ দিনগুলোর মতো আসাদ দিবসও পালন করা হয়। কারণ এদিন ছাত্রনেতা আসাদ শহীদ হয়। আসাদের মতো আত্মহুতি ইতিহাসে বিরল, তার নাম কখনও ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। আমরা এ দিবসকে যত স্মরণ করবো ততই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীর হয়ে উঠতে পারবো।


রাশেদ খান মেনন তার বক্তব্যে বলেন, আসাদ দিবস যেভাবে পালন করার কথা সেভাবে পালন করা হয় না। কারণ বর্তমান প্রজন্ম তার বিষয়ে খুব বেশি কিছু জানে না। আসাদের জীবনদান ইতিহাসে মাইল ফলক হিসেবে চিহ্নিত রয়েছে।

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে এ দেশে ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেছিল। সে সময় তারা আমাদের অধিকার কেড়ে নিয়েছিল।’

মেনন বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্য বারবার চেষ্টা করা হবে। কিন্তু আমাদের উচিত জনগণকে সঙ্হে নিয়ে সতর্ক হয়ে তাদের প্রতিহত করা।’

Post Views: 8
Previous Post

বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয় : ফখরুল

Next Post

নদীরক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাপা

Next Post

নদীরক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাপা

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist