Friday, September 11, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

বিশেষ অনুমতিতে ভারত থেকে দেশে ফিরছে বাংলাদেশি যাত্রীরা

site-admin by site-admin
April 29, 2021
in দেশ, শীর্ষ সংবাদ
0
বিশেষ অনুমতিতে ভারত থেকে দেশে ফিরছে বাংলাদেশি যাত্রীরা
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

মো. রাসেল ইসলাম.শার্শা উপজেলা প্রতিনিধি: ভারতে করোনার নতুন ধরন রোধে বাংলাদেশ সরকার দুই দেশের সীমান্ত দিয়ে ১৪ দিন যাতায়াত বন্ধ ঘোষণা করেছেন। ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা দূতাবাসের বিশেষ অনুমতিতে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরছেন। তবে নতুন করে পাসপোর্ট যাত্রীদের ভারত ও বাংলাদেশ ভ্রমণ এখনও পর্যন্ত বন্ধ রয়েছে।

বিশেষ অনুমতিতে ভারত থেকে বাংলাদেশে ফেরত আসা পাসপোর্ট যাত্রীরা বলেন, অন্তত একদিন আগে যাত্রী চলাচল বন্ধের ঘোষণা দেয়া উচিত ছিল। তাহলে ইমিগ্রেশনের সামনে এসে আমাদের এই ভোগান্তিতে পড়তে হতো না।

ভারতে আটকে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগ রোগী এবং শিক্ষার্থী। গত দুইদিন ধরে আটকে থাকায় অনেক রোগী অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা যায়।

ভারতের পেট্রাপোলে আটকা পড়া তিন শতাধিক যাত্রীর মধ্যে ৭০ বাংলাদেশি বিশেষ অনুমতিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

গত মঙ্গলবার (২৭ এপ্রিল) দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল বাজারস্থ রজনী গন্ধা আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা নিজ খরচে সেখানে অবস্থান করবেন। কোলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিস থেকে এনওসি (অনাপত্তিপত্র) নিয়ে দেশে ফেরেন তারা।

শার্শা উপজেলা সহকারী ভূমি রাসনা শারমিন মিথি জানায়, বিশেষ অনুমতিতে যারা ভারত থেকে দেশে ফিরছেন তাদেরকে আমরা বেনাপোল ইমিগ্রেশন থেকে রিছিব করে আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখছি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ভারতে করোনার নতুন ধরন সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার গত ২৬ এপ্রিল থেকে আগামী ৮ মে পর্যন্ত স্থলপথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ ঘোষণা করে। তবে নিষেধাজ্ঞাপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশি দূতাবাসের ছাড়পত্র থাকলে তাদের আসা যাওয়ার সুযোগ থাকবে।

Post Views: 66
Previous Post

বেনাপোলে কেজি দরে তরমুজ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

Next Post

শিক্ষার জন্য অধিক ও মানসম্মত বিনিয়োগ

Next Post
সংবাদ বিজ্ঞপ্তি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাড়তি দামে হিমশিম ভোক্তারা, প্রশাসনের দায়সারা তদারকিতেই অস্থিরতা

শিক্ষার জন্য অধিক ও মানসম্মত বিনিয়োগ

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist