Tuesday, June 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

রেমিট্যান্স যোদ্ধাদের অগ্রাধিকার টিকা প্রদানে : স্বাস্থ্যের ডিজি

banglarbarta.com by banglarbarta.com
June 29, 2021
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে টিকার একটি বড় চালান আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, এই টিকা প্রদানে রেমিট্যান্স যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনাদের একটি সুসংবাদ দিতে চাই যে, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা বড় অ্যামাউন্টের টিকা পেতে যাচ্ছি।’ তবে কোন দেশ থেকে কোন টিকা আসছে, কী পরিমাণ আসছে তা স্পষ্ট করেননি তিনি।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোভ্যাক্সের মাধ্যমে মর্ডানার টিকার ২৫ লাখ ডোজ বাংলাদেশ দ্রুতই পাবে। এরপর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এক টুইটে একই কথা জানান। মহাপরিচালক না বললেও এটিই সেই চালান হতে পারে বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানে নতুন করে আসা টিকা বিতরণের বিষয়ে ডা. খুরশীদ আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রেমিট্যান্স যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া জটিল রোগের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদেরও দেওয়া হবে।

বাংলাদেশের টিকা না পাওয়ার কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন, বিশ্বব্যাপী টিকা নিয়ে রাজনীতি চলছে। আমরাও সেই ভূ-রাজনীতির শিকার। ডা. খুরশীদ আলম বলেন, ‘অনেকে বাংলাদেশে টিকার ট্রায়াল করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) হতে দেননি। উনি বলেছিলেন যে, বাংলাদেশের মানুষকে আমি গিনিপিগ হতে দেব না। এতে অনেকে অখুশি।’

মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, একটা টিকা তৈরি হতে ৭ থেকে ৮ বছর সময় লাগে। সেখানে এত দ্রুত একটি টিকা তৈরি হচ্ছে, সেটির পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। তারা টিকা তৈরি করুক, ট্রায়াল করুক। এরপর ঘোষণা দিক- সেটি নিরাপদ। তখন আমরা কিনে নেব।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস-২০২০’ এর প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Post Views: 32
Previous Post

বাংলা টিভি’র প্রতিনিধি আরিফুল ইসলামের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন

Next Post

কুয়েত প্রবাসী আওয়ামীলীগ নেতা শফি আর নেই

Next Post
কুয়েত প্রবাসী আওয়ামীলীগ নেতা  শফি আর নেই

কুয়েত প্রবাসী আওয়ামীলীগ নেতা শফি আর নেই

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist