Friday, August 14, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

প্রবাসীরা কেন হুন্ডিতে টাকা পাঠায় সে সব সমস্যা চিহ্নিত করে এর সমাধানের দাবী প্রবাসীদের

site-admin by site-admin
September 11, 2022
in বিশ্ব, শীর্ষ সংবাদ
0
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

সর্বশেষ তথ্যমতে কুয়েতে বর্তমানে আড়াই লাখের মত বৈধ আকামাধারী প্রবাসী বাংলাদেশী এবং প্রায় বিশ হাজারের মত অবৈধ প্রবাসী আছেন। ক্যামরার সামনে কথা না বললেও সময় টিভির অনুসন্ধানে বেড়িয়ে এসেছে প্রবাসীদের অনেকে হুন্ডিতে কেন টাকা পাঠায় সেই তথ্য। কুয়েতে কেউ করেন চাকুরী আবার কেউ করেন ব্যবসা। তবে দেশটিতে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের সবাই প্রবাসী। এখানে নাগরিকত্ব পাওয়ার কোন সুযোগ নেই, তাই প্রত্যেক প্রবাসীর মাসিক আয়ের একটা সার্টিফিকেট আছে। এই আয়ের উপর নির্ভর করেই তারা তাদের দেশে টাকা পাঠাতে পারেন। অতিরিক্ত আয়ের সঠিক তথ্য দিতে না পারলে স্থানীয় আইনের আওতায় আনা হয়। গত সাপ্তাহে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত যাদের আয়ের উৎস নেই বিভিন্ন দেশের এমন পনের হাজার প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসিত করা হয়েছে। এই খবরে অনেক ব্যবসায়ী চিন্তিত যাদের সেলারি সার্টিফিকেট থেকে মাসিক আয় কয়েকগুন। কষ্ট করে হালাল আয় করে কেন তারা হারাম পথে টাকা দেশে পাঠাবেন এর একটি সঠিক সমাধান চান প্রবাসী ব্যবসায়ীরা। বৈধ ভিসা নিয়ে কুয়েতে এসে কোম্পানি আকামা না লাগানোর কারনে অনেকে অবৈধ হয়ে যায়। এসব অবৈধরা কোথাও না কোথাও কাজ করে যে আয় করেন সেই টাকা দেশে পাঠাতে বৈধ আকামা না থাকার কারণে হুন্ডি ব্যবসায়ীদের শরণাপন্ন হন। বৈধ ভিসা নিয়ে কুয়েতে এসে কোন প্রবাসী যাতে অবৈধ না হয় সেটা নিশ্চিত করার অনুরোধ জানান প্রবাসীরা। কুয়েত প্রবাসীদের একটা বড় অংশ অশিক্ষিত এবং অদক্ষ শ্রমিক হিসেবে বিভিন্ন সেক্টরে কাজ করছেন। ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো ঝামেলা মনে করেন তাই তাদের অনেকে হুন্ডিতে টাকা পাঠান। কুয়েতে মানী এক্সচেঞ্জের সাবেক কর্মকর্তা আরিফ হোসেন বলেন বাংলাদেশ সরকার প্রনোদনা দিচ্ছে এটা অবশ্যই প্রশংসনী এটার পাশাপাশি রেমিটেন্স পাঠাতে যে সার্ভিস চার্জ লাগে তা বাংলাদেশ সরকার ফ্রি করে দিলে অনেকটা রেমিটেন্স বাড়বে বলে আশা করেন। পাকিস্তান সহ কিছু দেশের কুয়েত প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে কোন সার্ভিস চার্জ লাগে না তাদের দেশের সরকার বহন করে। বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স । তথ্যমতে বিদায়ী অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার, যেখানে পণ্য রপ্তানির মাধ্যমে মোট আয় হয়েছে ৩ হাজার ৮৭৬ কোটি ডলার। অর্থাৎ প্রবাসীদের পাঠানো অর্থ রপ্তানি আয়ের প্রায় কাছাকাছি । এ ধারা অব্যাহত রাখতে এবং প্রবাস থেকে হুন্ডি ঠেকাতে বাংলাদেশ সরকারের সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে প্রবাসীরা কেন হুন্ডিতে টাকা পাঠায় সে সব সমস্যা চিহ্নিত করে এর সমাধান বের করা এবং সহজ পদ্ধতিতে দ্রুত গতীতে কোন সাপ্তাহিক বন্ধ ছাড়া দেশে টাকা পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানান কুয়েত প্রবাসীরা।

Post Views: 73
Previous Post

বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে পঞ্চম অবস্থানে কুয়েত, মধ্যপ্রাচ্যের মধ্যে তৃতীয়

Next Post

দীর্ঘ দুই বছর পর সার্বিকভাবে খুলে দেওয়া হলো কুয়েত থেকে ওমরা পালনের সব রাস্তা

Next Post

দীর্ঘ দুই বছর পর সার্বিকভাবে খুলে দেওয়া হলো কুয়েত থেকে ওমরা পালনের সব রাস্তা

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist