Thursday, April 30, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home ভিন্ন খবর

বছরের শুরুতেই  কমলো এলপি গ্যাসের দাম 

banglarbarta.com by banglarbarta.com
February 2, 2023
in ভিন্ন খবর, শীর্ষ সংবাদ
0
বছরের শুরুতেই  কমলো এলপি গ্যাসের দাম 
0
SHARES
63
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন বছরের দ্বিতীয় দিনে কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করেছে সরকার। সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে ডিসেম্বর মাসের জন্য এলপিজির দাম ৪৬ টাকা বাড়িয়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে ভোক্তা পর্যায়ে দাম কমলেও সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকবে। এর দাম ৫৯১ টাকাই থাকবে। বিইআরসি জানিয়েছে, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার এবং ৬৫০ মার্কিন ডলার ছিল। জানুয়ারি মাসে যা কমে যথাক্রমে ৫৯০ এবং ৬০৯ ডলার হয়েছে। এছাড়া প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে। অন্যদিকে জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৭ টাকা ৪১ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা গত মাসে ছিল ৬০ টাকা ৪১ পয়সা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির দাম ঘোষণা করে থাকে বিইআরসি।

Post Views: 77
Previous Post

দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

প্রবাসীর কবর

Next Post
প্রবাসীর কবর

প্রবাসীর কবর

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist