Monday, November 9, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে বাংলাটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

banglarbarta.com by banglarbarta.com
June 10, 2023
in কুয়েত, শীর্ষ সংবাদ
0
কুয়েতে বাংলাটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
0
SHARES
72
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে জমকালো আয়োজনের মধ্যদিয়ে দেশ-বিদেশে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলাটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কুয়েতের খাইতান এলাকার রাজধানী প্যালেস এর হলরুমে বাংলাটিভি দর্শক ফোরাম কুয়েতের আয়োজনে বাংলাটিভি সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাটিভি দর্শক ফোরাম কুয়েতের উপদেষ্টা আব্দুল হাই মামুন। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক ও কুয়েতে বাংলাটিভির প্রতিনিধি আ হ জুবেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত’র কান্ট্রি ম্যানেজার,এইচ.এম.আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত’র সভাপতি লুতফুর রহমান মুখাই আলী, প্রবাসী আওয়ামীলীগ নেতা হুসেন মোহাম্মদ আজিজ,বিমল কান্তি রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখার সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ,প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুহিত নাজমুল,সমাজসেবক মুরাদুল হক চৌধুরী ও বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সভাপতি,কুয়েতে সময়টিভির প্রতিনিধি মইন উদ্দিন সরকার সুমন। বক্তব্য রাখেন, নজরুল ইসলাম শাহিন, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ ইসমাইল, মোয়াজ্জেম হোসেন,কুরবান আলী,জাহিদুর রহমান, সাইফুল ইসলাম, কামাল হোসেন,মীর তারেক,আব্দুল বাতেন,বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সিনিয়র যুগ্ম সম্পাদক আল আমিন রান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত, প্রজেক্টরের মাধ্যমে বড় স্ক্রিনে বাংলাটিভির সম্প্রচার বিষয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের বক্তব্য প্রদর্শন করা হয়। রাষ্ট্রদূত বাংলাটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বাংলাটিভি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বেশ অনেক গুলো প্রোগ্রাম নিয়মিত প্রচার করছে, নিঃসন্দেহে এটি প্রশংসনীয়।
প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাটিভি আরো ভালো কিছু করুক সে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত। প্রবাসীরা যেনো বৈধপথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা রাখেন এবং কুয়েতের স্থানীয় আইন মেনে চলার জন্যও রাষ্ট্রদূত আহবান করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাটিভির ষষ্ঠ বর্ষপূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাহ্‌ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েত’র প্রবাসী কণ্ঠশিল্পীরা।

Post Views: 80
Previous Post

কুয়েতে বাংলাদেশ কমিউনিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন।

Next Post

সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুয়েতে প্রতিবাদ সভা

Next Post
সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুয়েতে প্রতিবাদ সভা

সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুয়েতে প্রতিবাদ সভা

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist