Friday, March 6, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

প্রবাসী গনমাধ্যমকর্মীদের সম্মাননা ও সরকার কর্তৃক প্রবাসীদের জন্য সেবা

banglarbarta.com by banglarbarta.com
December 30, 2023
in প্রবাস, শীর্ষ সংবাদ, সফল প্রবাসী
0
প্রবাসী গনমাধ্যমকর্মীদের সম্মাননা ও সরকার কর্তৃক প্রবাসীদের জন্য সেবা
0
SHARES
32
VIEWS
Share on FacebookShare on Twitter

বিদেশ যারা যাচ্ছেন, আপনারা অবশ্যই কোনো একটা দক্ষতা নিয়ে বিদেশে যাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অভিবাসন নিয়ম মেনে, বৈধ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা বিদেশে যাবেন। বৈধভাবে সঠিক নিয়ম মেনে যারা বিদেশে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হবেন; তখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপনাদের পাশে থাকবে। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি বলেন, যদি প্রবাসীরা বিদেশে কর্মরত অবস্থায় অসুস্থ ও কর্মক্ষেত্রে আহত হন কিংবা বাংলাদেশে এসে অসুস্থ হয়ে পড়েন,তখন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অফিসে আবেদন করলে এক লক্ষ টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ বিমানবন্দরে আসার পরপরই ৩৫ হাজার টাকা প্রবাসীর স্বজনকে দেওয়া হয়। এর পর কিছু প্রক্রিয়া সম্পন্ন শেষে আরো ৩ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রবাসীর পরিবারকে দেওয়া হয়ে থাকে। এছাড়াও কোনো প্রবাসী দেশে এসে মারা গেলে,যদি ওই প্রবাসীর বৈধ রেসিডেন্স ও রিটার্ন টিকেট দেখাতে পারেন পরিবার, সেক্ষেত্রেও দেশে মারা যাওয়া প্রবাসীর পরিবারকে ৩ লক্ষ টাকা অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, বিদেশে কোনো দুর্ঘটনায় প্রবাসীরা মারা গেলে সেই কারণ গুলো অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া নিয়ে কাজ করে সেখানকার বাংলাদেশ দূতাবাস। এ ক্ষেত্রে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে মন্ত্রণালয়ও কাজ করে থাকে। এক পর্যায়ে দুর্ঘটনায় মারা যাওয়া প্রবাসীর পরিবার ক্ষতিপূরণ পেয়ে থাকেন। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের অনেকে নানা দুর্ঘটনায় মারা যান। তাঁদের জন্য সেসব দেশ থেকে ক্ষতিপূরণ আদায় করার পাশাপাশি দেশেও এখন প্রবাসীদের নামে জীবনবিমা আছে। এমন মৃত ১৫ প্রবাসীর পরিবারের হাতে চলতি বছরের অক্টোবরে ৬ কোটি টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এক আনুষ্ঠানিকতার মাধ্যমে মৃত প্রবাসী কর্মীদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। প্রবাসীরা আগে বৈধ পথে রেমিটেন্স পাঠালে পেতেন দুই শতাংশ হারে প্রণোদনা এরপর ২.৫ শতাংশ পেয়েছেন। বর্তমানে ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে। শিক্ষিত জনসম্পদে রুপান্তরিত করতে এবং লেখাপড়ায় অনুপ্রাণিত ও উৎসাহিত করার জন্য প্রবাসীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। এছাড়াও প্রবাসীর সন্তানরা যদি প্রতিবন্ধী হন, তাকেও প্রতিবন্ধী ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মো. মোশাররফ হোসেন বলেন, যদি কেউ বিদেশে গিয়ে প্রতারিত হন, ছয় মাসের আগে তিনি দেশে চলে আসেন; তাহলে তাঁকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতায় অভিবাসী কর্মীর বীমা পলিসি থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হয়। কোনো প্রবাসী যদি বিদেশে থাকা অবস্থায় রেসিডেন্সি ক্যাটাগরি অনুযায়ী তার কাঙ্ক্ষিত কাজ না পান; তাহলে প্রথমত ওই দেশে থাকা বাংলাদেশের দূতাবাসের শরণাপন্ন হতে পরামর্শ দেন জ্যেষ্ঠ এ কর্মকর্তা। তিনি বলেন, ওই সব দেশের দূতাবাস গুলো থেকে যদি প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা না পান; তাহলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর ‘প্রবাস বন্ধু’ কল সেন্টার রয়েছে,ইমেইল রয়েছে, সেখানে সব অভিযোগ জানানো যেতে পারে। এদিকে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ সৌজন্য সাক্ষাতকালে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা, প্রত্যাশা ও প্রবাসীদের কল্যাণে করণীয় বিষয়ে কথা বলেন। প্রবাসীদের নিয়ে ইতিবাচক কাজ করায় প্রবাসী গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে মো. মোশাররফ হোসেন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক আর প্রবাসী সাংবাদিকরা প্রবাসীদের বিবেক। তাঁরা গনমাধ্যমে কাজ করার পাশাপাশি প্রবাসীদের জন্য বিভিন্ন সেবামূলক কাজেও ভূমিকা রাখছেন।বিদেশে বাংলাদেশ দূতাবাস গুলোর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন কাজ করছেন বাংলাদেশ ও প্রবাসীদের কল্যানার্থে, যোগ করেন মো. মোশাররফ হোসেন। পরে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করায় বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও বিটিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি হাসানাত কামাল।

Previous Post

কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ।

Next Post

কুয়েতে মোবাইল ব্যবসায় আধিপত্য প্রবাসী বাংলাদেশীদের।

Next Post
কুয়েতে মোবাইল ব্যবসায় আধিপত্য প্রবাসী বাংলাদেশীদের।

কুয়েতে মোবাইল ব্যবসায় আধিপত্য প্রবাসী বাংলাদেশীদের।

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা এবং টেলিফোন

বিশ্ব অর্থনীতি কোন পথে?

দেশ উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করেন প্রবাসীরা-মোহাম্মদ আলী

গর্ভাবস্থায় ভাল ভাল বই পড়া উচিত

প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের সাতকাহন”

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যু

আড়াইবাড়ি পীর পরিবারের সম্পর্কে জানতে পড়তে পারেন

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্দ্যোগে সুধীজনের সম্মানার্থে বিশেষ ইফতার মাহফিল

চাকরী সম্পর্কে তথ্য দিতে নতুন ওয়েবসাইট করছে কানাডা সরকার

বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর হেল্প লাইন এর সাহায্য নিন

অনুমোদনের অপেক্ষায় আরো ১৩ টিভি

কুয়েতের শ্রম বাজার পুনরায় উন্মুক্তকরণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম

কুয়েতের শ্রম বাজার বাংলাদেশের কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়া প্রসঙ্গে

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

মরুভূমির বুকে শীতের অতিথি

মরুভূমির বুকে শীতের অতিথি

IEB কুয়েত চ্যাপ্টার-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত।

IEB কুয়েত চ্যাপ্টার-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত।

সৌন্দর্যের অনন্য মিলন Little Bay

সৌন্দর্যের অনন্য মিলন Little Bay

কুয়েতে গাড়ি চাপায় এক বাংলাদেশী নিহত

কুয়েতে গাড়ি চাপায় এক বাংলাদেশী নিহত

কুয়েতে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশীদের জয়

কুয়েতে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশীদের জয়

❑ আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

ভারপ্রাপ্ত সম্পাদকঃ গাজী আবু হানিফ, ব্যবস্থাপনা সম্পাদক: শেখ জহির রায়হান, বিজ্ঞাপনঃ শাহ করিম

E-mail : banglarbarta7@gmail.com

মোবাইল : +48726143833 +880 1303211966, For Ad: +96566850744

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist