Thursday, September 3, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের উৎসবে মেতেছে কুয়েত প্রবাসীরা।

banglarbarta.com by banglarbarta.com
February 11, 2024
in কুয়েত, প্রবাস, সাংগঠনিক সংবাদ
0
আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের উৎসবে মেতেছে কুয়েত প্রবাসীরা।

আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের উৎসবে মেতেছে কুয়েত প্রবাসীরা।

0
SHARES
65
VIEWS
Share on FacebookShare on Twitter
প্রধান অতিথি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান।
বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন আহম্মদ আজীজ
।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ফলে এ নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে দলটি। এই বিজয়ে আনন্দ উৎসবে মেতেছে দেশের মতো বিদেশে অবস্থান করা প্রবাসীরা। ০৯ ফেব্রুয়ারি শুক্রবার কুয়েতে সেবদি অঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ কুয়েত শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

কুয়েত সিটি থেকে দুরবর্তী মরু অঞ্চল কাবাদ শুক্রবার সকাল থেকে রাত অবদি এক ভিন্ন ধারায় আয়োজনে প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় ভিন্ন ধারায় বিজয় উৎসবের আয়োজন করে দলটির কুয়েত নেতৃবৃন্দ। আয়োজক কমিটির প্রধান বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন আহম্মদ আজীজ বলেন দীর্ঘদিন বিদেশে থাকার কারণে অনেক প্রবাসী বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুলক কার্যক্রম সম্পর্কে অবগত নন। শুধু তাই নয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে বিদেশে বেড়ে উঠা সন্তানরা দুরে সরে যাচ্ছে ।

সে সব প্রবাসীদের কাছে বাংলাদেশের উন্নয়নের চিত্রগুলো তুলে ধরা এবং বিদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস তুলে ধরতে এই আয়োজন। কুয়েতে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসী গৃহীনিরা তাদের নিজ অঞ্চলের প্রসিদ্ধ পিঠা তৈরি করে পিঠা উৎসবে উপস্থিত হতে থাকেন সকাল থেকেই। দিনব্যাপী ছিল পিঠা উৎসব, খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কুয়েতে বেড়ে উঠা প্রবাসীদের সন্তানেরা পিঠা উৎসবে এসে আনন্দিত , তারা এমন আয়োজন আরো বেশি বেশি করে করার আশা প্রকাশ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি হোসেন আহম্মদ আজীজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল মু. হাসান-উজ-জামান, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দুতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, মিনিষ্টার শ্রম আবুল হোসেন, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তার, প্রথম সচিব নিয়াজ মোরশেদ, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, বিজনেস কাউন্সিলে সভাপতি লুতফর রহমান মুকাই আলী, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী সহ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী এবং কুয়েতের অবস্থিত বিভিন্ন অঞ্চলে অবস্থান করা প্রবাসী ও তাদের পরিবার, বাংলাদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা সহ কুয়েত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের উপস্থিতিতে মরুর বুকে একখন্ড বাংলাদেশে পরিনত হয়।

আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলা উদ্দিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম শাহীন, ইসমাইল, শ্রমিক লীগ নেতা কামাল হোসেন প্রমুখ।

Post Views: 299
Previous Post

মাতৃভাষা শেখার জন্য কাঠ-খড় পোড়াতে হয় প্রবাসীদের

Next Post

কুয়েত প্রবাসী কাব্যগ্রন্থ ” দুঃখ পোষা লাজুক লতা”মোড়ক উম্মোচন

Next Post
কুয়েত প্রবাসী কাব্যগ্রন্থ ” দুঃখ পোষা লাজুক লতা”মোড়ক উম্মোচন

কুয়েত প্রবাসী কাব্যগ্রন্থ " দুঃখ পোষা লাজুক লতা"মোড়ক উম্মোচন

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist