Tuesday, September 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

একুশে টেলিভিশনের চিফ রিপোর্টার হলেন অখিল পোদ্দার

by
January 17, 2015
in দেশ
0
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজ সংবাদ \ কুষ্টিয়ার কৃতিসমত্মান একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অখিল পোদ্দার চিফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ১৪ জানয়ারি একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম স্বাক্ষরিত চিঠিতে তাঁকে এ নিয়োগ দেয়া হয়। ২০০৭ সালে প্রতিষ্ঠানটির সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদান করেছিলেন অখিল পোদ্দার। এতোদিন তিনি একুশে টিভির অপরাধ বিটের প্রধান ছিলেন। অখিল পোদ্দার পড়ালেখা করেছেন বাংলা ভাষা ও সাহিত্যে। মাস্টার্সে অর্জন করেন দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান। ‘বুদ্ধদেব বসুর নাটকে বিষয় বিবেচনা ও জীবনবোধ’- শিরোনামে পি.এইচডি. ডিগ্রি অর্জনের জন্য ইতোমধ্যে জমা দিয়েছেন অভিসন্দর্ভ। বিশ্ববিদ্যালয়ে থাকতেই সাংবাদিকতার হাতেখড়ি তাঁর। কাজ করেছেন ভোরের কাগজ আর জনকণ্ঠে। একুশে টেলিভিশনে ‘জনদুর্ভোগ’ শিরোনামে অনুসন্ধানী রিপোর্ট করে বেশ সুনামও কুড়িয়েছেন তিনি। বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের দুর্ভোগ-দুর্দশা, সামাজিক অপরাধ, অনিয়মের আদ্যোপামত্ম প্রতিনিয়ত একুশের পর্দায় তুলে ধরে অর্জন করেছেন যথেষ্ট জনপ্রিয়তা।

সাধারণ মানুষের ভোগামিত্ম, দুঃখ দারিদ্র নিয়ে কাজ করতেই বেশি পছন্দ তাঁর। স্বাচ্ছন্দবোধ করেন দেশের প্রত্যমত্ম এলাকায় ঘুরেফিরে অনুসন্ধানী রিপোর্ট করতে। উত্তরবঙ্গের মঙ্গা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি পুরস্কার। মুক্তিযুদ্ধবিষয়ক সেরা রিপোর্টের জন্য স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ পুরস্কার। সেরা ক্রাইম রিপোর্টার হিসেবে এ ওয়ান মিডিয়া পুরস্কার পেয়েছেন দু’বছর আগে। সমুদ্রপারের পটুয়াখালীর গলাচিপার চরাঞ্চলের জীবনযুদ্ধ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন ‘চরের জীবন চরের জমি’র জন্য পেয়েছেন মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কার। সমাজের গুচ্ছ অপরাধের শেকড় সন্ধান করায় টেলিভিশন থেকে প্রথমবারের মতো পেয়েছেন পিআইবি-সোহেল সামাদ পুরস্কার-২০১২। ২০১১ সালে পেয়েছেন ইউনেস্কো পুরস্কার। সেরা টিভি রিপোর্টার হিসেবে পেয়েছেন যুক্তরাষ্ট্র ফোবানার (ফ্লোরিডা) বাঙালি এওয়ার্ড ও পশ্চিমবঙ্গ কেবল টিভি অপারেটরদের পুরস্কার। আমেরিকাপ্রবাসীদের জীবনযুদ্ধ আর প্রতারণার নানা কৌশল নিয়ে রিপোর্ট করায় আটলান্টা-জর্জিয়ার প্রবাসী সম্মাননা পেয়েছেন ২০১১ সালে।

রিপোর্টিংয়ের কারণে ঘুরেছেন উত্তর আমেরিকার ১৩ টি রাষ্ট্র, ইউরোপের জার্মান, মধ্যপ্রাচ্যের দুবাই, জর্ডান, থাইল্যান্ড, শ্রীলংকা, মালয়েশিয়া। খবরের সুতো ধরে বেশ ক’বার গেছেন ভারতের বিভিন্ন রাজ্যে।

Post Views: 89
Previous Post

কুয়েতস্থ প্রবাসী বাংলাদেশী নারীদের উদ্যোগে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় পিঠা উৎসব ২০১৫

Next Post

কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সীরাত সেমিনার

Next Post

কুয়েতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সীরাত সেমিনার

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist