Saturday, August 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

banglarbarta.com by banglarbarta.com
August 4, 2026
in কুয়েত, প্রবাস, শীর্ষ সংবাদ
0
চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েত বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বয়ান ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই একের পর এক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের সেই লড়াইয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে জয় নিশ্চিত করে জালালাবাদ স্পোর্টিং ক্লাব। এর মধ্য দিয়ে দলটি অ্যাসোসিয়েশন কাপের শিরোপা নিজেদের করে নেয়। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। ট্রফি উঁচিয়ে বিজয় উদযাপন করেন খেলোয়াড়রা। পরে প্রধান অতিথি ও আয়োজকরা চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব এবং রানারআপ মেঘনা স্পোর্টিং ক্লাবের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। রোমাঞ্চকর এই ফাইনাল দেখতে বয়ান ফুটবল গ্রাউন্ডে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পুরো ম্যাচজুড়ে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা টুর্নামেন্টকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

Post Views: 27
Previous Post

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist