Sunday, July 5, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রযুক্তি

ফেসবুকের ‘লাইক’ আসলে লাইক নয়!

by
July 14, 2012
in প্রযুক্তি
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

পণ্যের বিজ্ঞাপন বা কোম্পানির প্রচারণার জন্য ফেসবুকের ‘লাইক’ পেতে অনেক প্রতিষ্ঠান বিপুল অঙ্কের টাকা ঢালছে। আপাত দৃষ্টিতে এতে ফলও পাচ্ছেন তারা। তবে সম্প্রতি বিবিসির জরিপে ভয়ানক হতাশাজনক পর্যবেক্ষণ পাওয়া গেছে। কোম্পানিগুলো আসলে এসব টাকা জলে ঢালছে! যাদের অসংখ্য লাইক পেয়ে আত্মতুষ্টিতে ভুগছে আসলে তাদের বেশিরভাগেরই ওই সব পণ্যের প্রতি কোনো আগ্রহই নেই! এমনকি লাইক বাটনে অহরহ ক্লিক করে এমন অনেকে ব্যক্তিগত ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে থাকে। এ ব্যাপারে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ বলেছেন, “ফেসবুকে অনেক অ্যাকাউন্ট আসলে ভুয়া। স্প্যাম ছড়ানোর উদ্দেশ্যে এটা করা হয়।” তবে ফেসবুক বলছে, এসব নিয়ে তারা এখনো উল্লেখযোগ্য কোনো সমস্যার মুখোমুখি হয়নি। উল্লেখ্য, অনেক বড় বড় কোম্পানির বিপণন বিভাগের জন্য ফেসবুক লাইকের গুরুত্ব অনেক বেশি। একজন ব্যবহারকারী যখন কোনো কোম্পানির লিঙ্ক সম্বলিত লাইকে ক্লিক করেন তখন কোম্পানিটি তার নিউজফিডে তাদের কনটেন্ট বা বার্তা পোস্ট করতে পারে। এবং একই সঙ্গে তার বন্ধুদের এ ব্যাপারে একটি অ্যালার্ট দিতে পারে। নতুন নতুন লাইক- এ ব্যবহাকারীদের আকৃষ্ট করার জন্য বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে ফেসবুক কোম্পানির কাছ থেকে নির্দিষ্ট পরিমানে অর্থ আদায় করে। এমন অনেক কোম্পানি আছে যারা কয়েক লাখ পর্যন্ত লাইক পেয়েছে। এতে করে তারা অনেক ব্যবসায়িক ফায়দা করতে পারে। কিন্তু সম্প্রতি এক বিপণন কনসালটেন্ট তার ক্লায়েন্টদের তাদের লাইকের বাস্তবমূল্যের ব্যাপারে সতর্ক করে দেন। তার উদ্বেগের জের ধরেই বিবিসি জরিপ চালায় এবং এর সত্যতা খুঁজে পায়। ফেসবুকের আয়ের বেশিরভাগই আসে বিজ্ঞাপন থেকে। প্রতিষ্ঠার পর এ-ই প্রথম আগামী ২৬ জুলাইয়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে তারা। এর আগে চলতি বছরের প্রথম দিকে ফেসবুক জানায়, বিশ্বব্যাপী তাদের ৯০ কোটি ১০ লাখ ব্যবহারকারীর মধ্যে ৫ থেকে ৬ শতাংশ ভুয়া। এসব ভুয়া ব্যবহারকারীর প্রোফাইল রয়েছে মোট ৫ কোটি ৪০ লাখ।

Post Views: 42
Previous Post

অলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আর মাহমুদ শান্তর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত

Next Post

সেন্সর বোর্ড থেকে পদত্যাগ করলেন মাসুদ পারভেজ

Next Post

সেন্সর বোর্ড থেকে পদত্যাগ করলেন মাসুদ পারভেজ

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
গ্রামীণ আধুনিকতার নীরব স্থপতি প্রবাসীরা

গ্রামীণ আধুনিকতার নীরব স্থপতি প্রবাসীরা

কুয়েতে প্রথম দেশীয় জাতের পেরেগ্রিন ফ্যালকন প্রজনন করা হয়েছে

ফ্যালকন সংরক্ষণ ও আরব ঐতিহ্যে নতুন অধ্যায়

আসির উপকূলে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে আটক এক বাংলাদেশি প্রবাসী

কুয়েতে মাদকের চালান জব্দ,  প্রবাসী গ্রেপ্তার

তাপদাহে পুড়ছে কুয়েত

তাপদাহে পুড়ছে কুয়েত

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বাতিল

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist