Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

ক্ষমতায় গেলে ঢাকাকে এক করা হবে: এরশাদ

by
March 29, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা, ২৭ জানুয়ারি: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, “দিনের পর দিন দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের জনসংখ্যাই একদিন আমাদের খেয়ে ফেলবে। এসব নিয়ে কারো কোনো চিন্তা নেই।”

 

ঢাকাকে বসবাসের অযোগ্য উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা শহরকে দুই ভাগ করার কারণ জানি না। আবার সুযোগ (ক্ষমতায়) আসলে ঢাকাকে এক করা হবে। সরকার যা করেছে এখন আমাদের সেটি মেনে নিতে হবে।”

 

শুক্রবার রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে (আইডিইবি) এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘Local government for better rural life and sustainable development: context and intervention’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি একেএম হামিদ।

 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী এমএ গোফরান। স্বাগত বক্তব্য রাখেন মো. শামসুর রহমান।

 

এরশাদ বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর প্রথম শ্লোগান দিয়েছি ৬৮ হাজার গ্রাম বাঁচলে দেশ বাঁচবে।

 

গ্রামের মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, “গ্রামের মানুষের কাছে সুফল পৌঁছাতে উপজেলা নিয়ে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু দুখের বিষয় আমি চলে যাওয়ার পর উপজেলাগুলোকে হত্যা করা হযেছে। এর কারণ আমি জানি না। এটি দেশের জন্য করেছি, কোন পার্টির জন্য নয়।

 

এরশাদ বলেন “আবার নতুন করে উপজেলা সৃষ্টি হলেও আগের মতো নেই। আমরা চাচ্ছি সে অবস্থার পরিবর্তন ঘটাতে।”

 

তিনি বলেন, “আমরা প্রশাসনের বিকেন্দ্রীকরণে বিশ্বাসী। আমি সেজন্য প্রাদেশিক সরকারের প্রস্তাব দিয়েছি। আমি আশা করবো এ বিষয়ে আমি আপনাদের সমর্থন পাবো।”

 

‘আপনি হয়তো আবারো ক্ষমতায় যাবেন’-অনুষ্ঠানে এরশাদকে উদ্দেশ করে মো. শামসুর রহমানের এমন বক্তব্যের উত্তরে এরশাদ বলেন, “দেশে অসম্ভব কিছু না। মানুষের মত বদলায়। শান্তি চায় তারা। মানুষ শান্তির পথে ভোট দিবে।”

 

আইডিইবি’র চার দিনব্যাপী সম্মেলনে তৃতীয় দিনের এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। শনিবার বিরোধীদলের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে এ সম্মেলন শেষ হবে।

Post Views: 34
Previous Post

নারীর নেতৃত্বে ভারতে বিমানবাহিনীর কুচকাওয়াজ

Next Post

হলিউডের অভিনেত্রী কেট উইন্সলেট আবারো ঘর বাঁধতে চান

Next Post

হলিউডের অভিনেত্রী কেট উইন্সলেট আবারো ঘর বাঁধতে চান

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist