Thursday, July 23, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

থাইল্যান্ডে কুয়েত ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর

banglarbarta.com by banglarbarta.com
June 6, 2026
in বিশ্ব, ভিন্ন খবর, শীর্ষ সংবাদ
0
থাইল্যান্ডে কুয়েত ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলার বার্তা ডেস্ক। থাইল্যান্ড ও কুয়েতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির লক্ষ্যে থাইল্যান্ড-কুয়েত ট্রেড পার্টনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্ট (THAIFEX-Anuga Asia 2026) শীর্ষক ছয় দিনের বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ থেকে ২৯ মে পর্যন্ত ব্যাংককে আয়োজিত এ কর্মসূচিতে কুয়েতের শীর্ষ ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের নেতৃবৃন্দ ও ব্যবসায়িক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কুয়েত থেকে আগত প্রতিনিধি দল ব্যাংককে পৌঁছানোর পর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক বৈঠক, প্রদর্শনী পরিদর্শন এবং ব্যবসায়িক ম্যাচমেকিং কার্যক্রমে অংশ নেন। সফরের প্রথম দিনে তারা থাইল্যান্ডের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী Charoen Pokphand Group (সিপি গ্রুপ)-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, খুচরা বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সন্ধ্যায় কুয়েতে অবস্থিত থাই দূতাবাসের উদ্যোগে প্রতিনিধি দলের সম্মানে এক স্বাগত নৈশভোজের আয়োজন করা হয়। এতে থাইল্যান্ড ও কুয়েতের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় হয়। ২৬ মে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণের পর প্রতিনিধি দল এশিয়ার অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় বাণিজ্য মেলা THAIFEX – Anuga Asia 2026 পরিদর্শন করে। এ সময় Thai Chamber of Commerce-এর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়। ২৭ মে প্রতিনিধি দল THAIFEX–Anuga Asia 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। খাদ্য, কৃষি, ভোক্তা পণ্য, প্রযুক্তি এবং আমদানি-রপ্তানি খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সফরের শেষ কার্যদিবসে প্রতিনিধি দল Thailand Board of Investment (বিওআই) সদর দপ্তরে বৈঠক করে। সেখানে থাইল্যান্ডে বিদেশি বিনিয়োগের সুযোগ, সরকারি প্রণোদনা, শিল্প খাতের উন্নয়ন এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের মতে, এই সফরের মাধ্যমে থাইল্যান্ড ও কুয়েতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ ও অংশীদারত্বের দ্বার উন্মোচিত হবে। এর ফলে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও নতুন বাণিজ্যিক সুযোগের সুবিধা পাবেন। সফরকালে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুতফর রহমান মোকাই আলী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি কুয়েতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের কার্যক্রম, তাদের অর্থনৈতিক অবদান এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন। লুতফর রহমান মোকাই আলী জানান, তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে ফিলিপাইন, থাইল্যান্ড, নেপাল, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করা হয়। তিনি আশা প্রকাশ করেন, থাইল্যান্ড-কুয়েত এই বাণিজ্যিক উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।

Post Views: 251
Previous Post

কুয়েতের আকাশসীমা পুনরায় উন্মুক্ত

Next Post

কুয়েতে স্বর্ণের দাম নিম্নমুখী, এক সপ্তাহে কমেছে প্রায় ৪ শতাংশ

Next Post

কুয়েতে স্বর্ণের দাম নিম্নমুখী, এক সপ্তাহে কমেছে প্রায় ৪ শতাংশ

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist