Friday, April 24, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় আইন লঙ্গন করে বিএসএফের কালভার্ট নির্মানের চেষ্টা

by
February 18, 2013
in ব্রাহ্মণবাড়িয়া
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়া : আন্তর্জাতিক সীমানা আইন লংঘন করে গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নোম্যান্সল্যান্ডে কালভার্ট নির্মাণ করার চেষ্টা করে বিএসএফ। এসময় বিজিবির সদস্যরা বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় স্থলবন্দর দিয়ে প্রায় দু’ঘন্টা আমদানি রপ্তানি বন্ধ থাকে। পরে বিজিবির প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ সদস্যরা। আখাউড়া স্থলবন্দরের আইসিপি ক্যাম্পের অধিনায়ক মোঃ মমতাজ উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে আন্তর্জাতিক আইন লঙ্গণ করে নোম্যান্সল্যান্ডের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের ওপর কালভার্ট নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তারা ২০-২৫ জন শ্রমিক লাগিয়ে খালটি পরিস্কার করাতে থাকে। আমাদের বাঁধায় কর্ণপাত না করলে আমরা সেখানে শক্ত অবস্থান নেই। পরে বিজিবি’র তীব্র বাঁধার মুখে বিএসএফ নির্মাণ কাজ বন্ধ রেখে চলে যায়। এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, বিএসএফ ১৫০ মিটারের ভেতরেই নির্মাণ কাজের প্রস্তুতি নিচ্ছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ফলে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকে। পরে উর্ধ্বতন কর্তপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে বন্দরের কার্যক্রম আবারো শুরু হয়। এ ব্যাপারে বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদুল আলম বলেন,বিএসএফের পক্ষ থেকে খালে একটি বক্স কালভার্ট নির্মানের প্রস্তাব দেয়া হয়েছিল। আমরা সেটি ইতিমধ্যে উর্ধ্বতন কর্তপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ওই প্রস্তাব পাস হওয়ার আগেই শনিবার সকালে তারা হঠাৎ শ্রমিক লাগিয়ে খালটি পরিস্কার শুরু করে। প্রথমে বাঁধা দিলেও তারা শ্রমিক সরাতে গরিমসি শুরু করে। এ অবস্থায় ক্যাম্পের বিজিবি সদস্যরা নোম্যান্সল্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে শক্ত প্রতিরোধের মুখে বিএসএফ শ্রমিক সরিয়ে নেয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবি করেন তিনি।

Post Views: 21
Previous Post

নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বই মেলা শুরু

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বই মেলা শুরু

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist