Monday, November 9, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বই মেলা শুরু

by
February 18, 2013
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়া : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ৭দিন ব্যাপী একুশে বই মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে গত শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বই মেলা উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মোস্তফা জালাল। বক্তব্য রাখেন প্রফেসর মোখলেসুর রহমান খান, প্রফেসর আব্দুন নূর, কবি জয়দুল হোসেন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আবুল ফয়েজ, প্রভাষক মো. মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোকতাদির চৌধুরী এম.পি, যুদ্ধাপরাধী কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের গণ জাগরনের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, জয় বাংলা আজ তরুণ সমাজ গ্রহণ করেছে। আজ সার্বজনীন ভাবে উচ্চারিত হচ্ছে জয় বাংলা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনাও রনধ্বনি জয়বাংলাকে নির্বাসনে পাঠানো হয়। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের আড়ালে পাকিস্তান রাষ্ট্রের আদর্শকে লালন করে ক্ষমতায় এসে বাংলাদেশের আড়ালে পাকিস্তানকে পুনর্বাসন করেছেন। তিনি আরো বলেন যে দিন থেকে তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি জয়বাংলা পরিত্যাগ করেছে সেদিন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় পঁচন ধরেছে। জয়বাংলার যে কি শক্তি তা শাহবাগের আন্দোলন দেখে বুঝা যাচ্ছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার করে জনগণের রায়ে ক্ষমায় গিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করেছেন। এই বিচারকে বাঁধাগ্রস্ত করতে বিএনপি- জামাত ষড়যন্ত্র শুরু করেছে। মেলায় ২০টি স্টল স্থান পায়। প্রথম দিনেই ব্যাপক ক্রেতার সমাগম লক্ষ্য করা গেছে।

Post Views: 85
Previous Post

আখাউড়ায় আইন লঙ্গন করে বিএসএফের কালভার্ট নির্মানের চেষ্টা

Next Post

নাসিরনগরে শিশু অপহরণকালে একজন গ্রেপ্তার

Next Post

নাসিরনগরে শিশু অপহরণকালে একজন গ্রেপ্তার

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist