Thursday, April 30, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের উপকারিতা ও প্রবাসীদের সঞ্চয়ী হতে করণীয়”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

banglarbarta.com by banglarbarta.com
October 6, 2018
in প্রবাস
0
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রেস্টনিজস্ব প্রতিনিধি:কুয়েতে প্রায় তিন লক্ষের উপরে প্রবাসী বাংলাদেশি আছেন। বিভিন্ন ভাবে তারা দেশে রেমিটেন্স প্রেরণ করে থাকেন। অনেকেরই জানা নেই বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের উপকারিতা। অনেকে বছরের পর বছর যুগের পরে যুগ প্রবাসী জীবন অতিবাহিত করেন কিন্তু তাদের অনেকেই কোন প্রকার সঞ্চয়ী করেন না। প্রবাসীদের কল্যানের দিকটি চিন্তা করে ২০ জুলাই ২০১৮ শুক্রবার দুপরে কুয়েত সিটির সার্ক অঞ্চলে সিটি টাওয়ার হোটেলে বাংলাদেশ টিভি জার্নালিস্টস এসোসিয়েশন, কুয়েত এর উদ্যোগে এবং বিডি এস ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানি ও হোলি লিভিং ডেভেলপমেন্ট কোম্পানির সার্বিক সহযোগিতায় বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের উপকারিতা ও প্রবাসীদের সঞ্চয়ী হতে করণীয়”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ টিভি জার্নালিস্টস এসোসিয়েশন, কুয়েত এর সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন সরকার (সুমন) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আ. হ জুবেদ এর সঞ্চালনায় সেমিনারে বিজ্ঞ ব্যক্তিগন উপরোক্ত বিষটির উপর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্তমান সরকার কর্তৃক প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ ও সেমিনারের মুল বিষয় সহ প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর কাউন্সিলর (শ্রম) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর যুগ্ম সচিব জনাব আব্দুল লতিফ খাঁন। বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর কাউন্সিলর (রাজঃ) ও দূতালয় প্রধান জনাব মোঃ আনিসুজ্জামান প্রবাসীদের যুক্তি সঙ্গত কিছু দাবির প্রেক্ষিতে তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষগুলো তুলে ধরবেন বলে জানান। অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ সোনালী ব্যাংক এর এজিএম জনাব সাফায়েত হোসেন পাটোয়ারী দীর্ঘ সাত বছর সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধির দায়িত্ব পালন শেষে কুয়েত ত্যাগ করছেন। তারঁ দীর্ঘ সময় কুয়েত এর অভিজ্ঞতা থেকে বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের উপকারিতা এবং প্রবাসীদের সঞ্চয়ীর মাধ্যমে লাভবান হতে কোন ধরনের পদক্ষেপ নিতে পারেন বিষয় গুলির বিস্তারিত আলোচনা করেন। তিনিও প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

sssss
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এরালাইন্সের কুয়েত কান্ট্রি ম্যানেজার জনাব হাফিজুল ইসলাম, বিডি এস ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানি ও হোলি লিভিং ডেভেলপমেন্ট কোম্পানির সিইও সফিকুল ইসলাম এবং মানবধিকার সাংবাদিক ফোরামের সভাপতি প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইয়াকুব এবং কুয়েতে প্রবাসী সূধীজন সহ বিভিন্ন কোম্পানির বাংলাদেশী কর্মকর্তা ও কর্ণধারগন, বিভিন্ন এক্সচেঞ্জ এর কর্মকর্তা ও বাংলাদেশী পণ্য আমদানিকারক তরুণ ব্যবসায়ীরা। অনুষ্ঠানে প্রবাসীদের সুবিদার্থে কি সুযোগ দিয়ে থাকেন কুয়েতে এক্সচেঞ্জ গুলো এই বিষয়ে বক্তব্য রাখেন ইউএই এক্সচেঞ্জ এর অপারেশন ম্যানেজার মনিরুল ইসলাম, আমান এক্সচেঞ্জ এর এরিয়া ম্যানেজার ইউসুফ আলী চৌধুরী, তথ্যবিত্তিক বক্তব্য দেন বাবু সত্তরঞ্জন সরকার। সভাপতির বক্তব্যে সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন “বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের উপকারিতা ও প্রবাসীদের সঞ্চয়ী হতে করণীয়”শীর্ষক সেমিনার এর আয়োজন করার বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে বলেন প্রবাসীদের অনেকরই জানা নেই “বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণ করে এর সুবিদা কি করে পায়, অনেক প্রবাসী ঝামেলা মনে করে নিজে কোন সঞ্চয় করে না দেশে পরিবারের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে প্রবাস জীবন অতিবাহিত করছেন। অনেক প্রবাসী তাদের পরিবারের সদস্য কর্তৃক প্রতারিত হয়ে সর্বস্বান্ত হচ্ছেন, অনেক প্রবাসীর এমন সমস্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত বলে জানান, তিনি সহজে কি প্রবাসীরা সঞ্চয়ী করতে পারেন এই বিষয়ে সবাইকে সচেতন করতে প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করতে ও প্রবাসীদের দাবিগুলো সরকারের কাছে পৌছে দিতে করণীয় নিয়ে কথা বলেন।
অনুষ্ঠান শেষে কুয়েত প্রবাসীদের স্বার্থে অনবদ্য অবদান রাখায় বাংলাদেশ দূতাবাস কুয়েতের শ্রম কাউন্সিলর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব আব্দুল লতিফ খাঁন, কুয়েত প্রবাসী সংবাদকর্মীদেরকে কর্মক্ষেত্রে সুপরামর্শও সর্বাত্মক সহযোগিতা করায় বাংলাদেশ দূতাবাস কুয়েতের কাউন্সিলর ও দুতালয় প্রধান জনাব মোহাম্মদ আনিসুজ্জামান, বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধ করণে অগ্রণী ভূমিকা রাখায় সোনালি ব্যাংক কুয়েত প্রতিনিধি জনাব সাফায়েত হোসেন পাটোয়ারী, প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সেমিনারে সহযোগিতা করায় বিডি এস ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানি এবং হোলি লিভিং ডেভেলপমেন্ট কোম্পানি কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ টিভি জার্নালিস্টস এসোসিয়েশন, কুয়েত।

অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সহ সভাপতি শরিফ মুহাম্মদ মিজান, শুভেচ্ছা বক্তব্য দেন সহ সভাপতি শেখ এহছানুল হক খোকন, অনুষ্ঠানের সার্বিক তত্বাবদানে ছিলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন।

Post Views: 12
Previous Post

বিজ্ঞপ্তি:

Next Post

কুয়েতে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী পরিষদ এর আহবায়ক কমিটি গঠন

Next Post

কুয়েতে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী পরিষদ এর আহবায়ক কমিটি গঠন

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist