Tuesday, June 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠায় আলোচনাসভা

banglarbarta.com by banglarbarta.com
October 4, 2025
in কুয়েত, প্রবাস, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে বাংলাদেশি হাসপাতাল প্রতিষ্ঠায় আলোচনাসভা
0
SHARES
45
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন পূরণের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশি নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ। এ উপলক্ষে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েতের আয়োজনে বৃহস্পতিবার রাতে সালমিয়ার ওল্ড সুক এলাকার মিক্স ইয়াকি জাপানিজ রেস্টুরেন্টে এক বিশেষ আলোচনাসভায় কুয়েতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিকরা অংশ নেন। সভায় কুয়েতে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী এবং বাংলাদেশ শমরিতা হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে বাংলাদেশি হাসপাতাল স্থাপন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিজনেস কাউন্সিলের সভাপতি লুতফুর রহমান মোকাই আলী। সংগঠনের সাধারণ সম্পাদক এমাদুল ইসলাম ও সহ সভাপতি আকবর হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের দিক নির্দেশনা তুলে ধরা হয়। সভায় বক্তারা কুয়েতে বাংলাদেশের নামে হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, বিনিয়োগের সম্ভাবনা, আইনি সহায়তা, পরিচালনা কাঠামোসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাসপাতালটি শুধু স্বাস্থ্যসেবায় নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও সফলতা বয়ে আনতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় জানানো হয়, হাসপাতাল প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার কুয়েতি দিনার, যা প্রায় ৪০ লাখ টাকার সমপরিমাণ। শেয়ার কিনতে আগ্রহী প্রবাসীদের এখনই যোগাযোগ করার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা বলেন, দেরিতে হলেও কুয়েতে বাংলাদেশের নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা এক মহৎ উদ্যোগ। এতে প্রবাসী বাংলাদেশিরা স্বল্প খরচে মাতৃভাষায় চিকিৎসাসেবা নিতে পারবেন, ডাক্তার-নার্সদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি, হাসপাতালটি বাণিজ্যিকভাবেও সফল হবে বলে প্রত্যাশা করা হয়। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিজনেস কাউন্সিলের সিনিয়ির সহ সভাপতি আজীজুর রহমান, প্রকৌশলী এম আই আলম, কুয়েত সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের গবেষণা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি KNPC ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুস সালাম, ইঞ্জিনিয়ার মিজান, কুয়েত এয়ারওয়েজে কর্মরত ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন ফারুক, আল তেবাহ টেলিকম কোম্পানির ওয়্যারলেস সিভিল ডিভিশন ম্যানেজার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যাপ্টেন আফতাব আহমেদ, স্বাস্থ্য মন্ত্রনালয়ে কর্মরত ফার্মাসিউটিকাল ল্যাব.এক্সপার্ট মোহাম্মদ সালেহ উজ্জামান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আই ই বি) কুয়েত চাপ্টারের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আতাহার, ইঞ্জিনিয়ার ফরহাদ, ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, আ হ জুবেদ, ব্যবসায়ী ছবি রহমান, মিথুন সেলিম, মো. বেলাল হোসেনসহ উল্যেখযোগ্য প্রবাসী ব্যাবসায়ী ও সুধীজন।


উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কুয়েত কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কেসিসিআই-এর আমন্ত্রনে দ্বিপাক্ষিক বাণিজ্যিক বৈঠকে যোগ দিতে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ শমরিতা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) ডা. এ বি এম হারুন কুয়েতে প্রবাসীদের সাথে সংবর্ধনা সভায় প্রবাসীদের দাবীতে কুয়েতে হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়টি উঠে আসলে কুয়েতের বাংলাদেশী ব্যবসায়ী এবং পেশাজীবীরা মিলে শমরিতা হাসপাতালের সমন্বয়ে কুয়েতে হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

Post Views: 22
Previous Post

কুয়েতে প্রবাসী ব্যবসায়ীদের সহযোগিতায় হাসপাতাল প্রতিষ্ঠা করতে আগ্রহী ড. হারুন

Next Post

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী শিল্পী উসামা হকের ক্যালিগ্রাফি

Next Post
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী শিল্পী উসামা হকের ক্যালিগ্রাফি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশী শিল্পী উসামা হকের ক্যালিগ্রাফি

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist