Saturday, July 18, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে শনিবার

banglarbarta.com by banglarbarta.com
November 8, 2025
in কুয়েত, প্রবাস, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে শনিবার
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on Twitter

একসময় শীতের শুরুতেই কুয়েতের আকাশে দেখা মিলতো মেঘের ঘনঘটা, কখনো ঝুম বৃষ্টি আবার কখনো হালকা ফোঁটায় শীতের আমেজ আরও উপভোগ্য হয়ে উঠতো। কিন্তু সাম্প্রতিক কয়েক বছর ধরে এই আবহাওয়ায় দেখা দিয়েছে লক্ষণীয় পরিবর্তন। শীতের আগমনী বার্তা ঘটলেও বৃষ্টি যেন হারিয়ে গেছে মরুভূমির বুকে। বিগত কয়েক বছর ধরেই কুয়েতজুড়ে বৃষ্টির অভাব ও খরার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি পর্যায়েও বৃষ্টির জন্য প্রার্থনার আহ্বান জানানো হচ্ছে। এই প্রেক্ষাপটে ইসলামিক বিষয়ক  মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আগামী শনিবার (স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে) কুয়েতের বিভিন্ন এলাকায় ১২৫টি মসজিদে সালাত আল-ইস্তিসকা বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডারসেক্রেটারি সুলাইমান আল-সুলওয়াইলেম এক বিবৃতিতে জানিয়েছেন, সালাত আল-ইস্তিসকা আয়োজনের জন্য সকল প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নাগরিক ও প্রবাসীদের এ নামাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সালাত আল-ইস্তিসকা হলো এমন একটি নামাজ, যা বৃষ্টির অভাব ও খরার সময় আল্লাহর রহমত কামনায় আদায় করা হয়। এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কর্তৃক প্রবর্তিত একটি সুন্নত প্রার্থনা। কুয়েতের ইসলামিক ঐতিহ্যে এ নামাজের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশজুড়ে যখন দীর্ঘ সময় ধরে আকাশে মেঘের দেখা মেলে না, তখন জনগণ একত্রিত হয়ে বিনয় ও তওবার সঙ্গে মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেন, যেন বর্ষণ ফিরে আসে মরুভূমির বুকে নতুন প্রাণ সঞ্চার করে।  এই বিশেষ নামাজের মাধ্যমে আল্লাহর রহমত নেমে আসবে, ধূলোমলিন আকাশে ভেসে উঠবে বৃষ্টির ঘ্রাণ।

Post Views: 70
Previous Post

মিডিয়া কার্ড ইস্যুতে কিংস ম্যানেজারের গাফলতি কুয়েত প্রেসক্লাবের তীব্র ক্ষোভ

Next Post

সংস্কৃতি সাংবাদিকতা সাহিত্য – গাজী আবু হানিফ

Next Post

সংস্কৃতি সাংবাদিকতা সাহিত্য - গাজী আবু হানিফ

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist