Tuesday, July 28, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে রাষ্ট্রদূতের জুম বৈঠক

banglarbarta.com by banglarbarta.com
March 10, 2026
in কুয়েত, প্রবাস, শীর্ষ সংবাদ
0
কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে রাষ্ট্রদূতের জুম বৈঠক
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের উত্তেজনা ঘিরে সৃষ্ট পরিস্থিতির প্রভাব উপসাগরীয় দেশগুলোর মতো কুয়েতেও পড়েছে। দেশটিতে বর্তমানে প্রায় তিন লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। চলমান পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধ এবং প্রবাসীদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে কুয়েতে কর্মরত সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভা করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। রবিবার স্থানীয় সময় দুপুরে অনলাইনে অনুষ্ঠিত এই জুম মিটিংয়ে কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এবং সোস্যাল এক্টিভিটিস এর সদস্যরা অংশ নেন। বৈঠকে প্রবাসীদের ফ্লাইট সমস্যা, ভিসা জটিলতা, পাসপোর্ট সংক্রান্ত বিষয়সহ চলমান পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসী বাংলাদেশিদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন। তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র বা হামলা সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা লাইভ সম্প্রচার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। জরুরি প্রয়োজনে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। রাষ্ট্রদূত জানান, বর্তমানে দেশে অবস্থানরত এবং কুয়েতে ফিরতে না পারা প্রবাসীদের ছুটি, ভিসার মেয়াদসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কুয়েত সরকারের সঙ্গে দূতাবাস নিয়মিত যোগাযোগ রাখছে। এ সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনসহ উপস্থিত সংবাদকর্মীরা চলমান পরিস্থিতিতে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহে দূতাবাসের সক্রিয় ভূমিকা কামনা করেন। তারা বলেন, কুয়েতে বাংলাদেশ প্রেসক্লাব এর সদস্যরা নিয়মিত জাতীয় গণমাধ্যমে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট খবর ও সর্বশেষ পরিস্থিতির আপডেট তুলে ধরছেন, যাতে প্রবাসীরা সচেতন ও অবগত থাকতে পারেন। জুম মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মুনিরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, সিনিয়র সহ-সভাপতি মাই টিভির প্রতিনিধি আল আমিন রানা, সাংগঠনিক সম্পাদক একাত্তার টিভির প্রতিনিধি সাদেক রিপন, মহিলা বিষয়ক সম্পাদিকা সিএইছডি টিভির প্রতিনিধি নাসরিন আক্তার মৌসুমীসহ অন্যান্য সংবাদকর্মী ও সোস্যাল এক্টিভিটিস এর সদস্যরা।

Post Views: 147
Previous Post

কুয়েতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে দূরে থাকার আহ্বান সেনাবাহিনীর

Next Post

রমজানের সন্ধ্যায় কুয়েতের রান্নাঘরে ঐতিহ্যের ঘ্রাণ

Next Post
রমজানের সন্ধ্যায় কুয়েতের রান্নাঘরে ঐতিহ্যের ঘ্রাণ

রমজানের সন্ধ্যায় কুয়েতের রান্নাঘরে ঐতিহ্যের ঘ্রাণ

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist