কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় টার্মিনাল ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। হামলার পর নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের বাণিজ্যিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের টার্মিনাল-১ (T1) ভবনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে কুয়েতের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। বিভিন্ন এলাকায় শোনা যাওয়া বিস্ফোরণের শব্দকে প্রতিরক্ষা ব্যবস্থার সফল প্রতিরোধ অভিযানের ফল বলে উল্লেখ করা হয়। হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের সব বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন তাদের ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। কুয়েত সরকার নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।








Discussion about this post