Wednesday, June 17, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

banglarbarta.com by banglarbarta.com
May 24, 2026
in কুয়েত, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েত ক্রিকেট ক্লাবের আয়োজনে কেসিসি টি-টেন রামাদান লীগে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের খুলনা রয়্যাল বেঙ্গল। কুয়েত ক্রিকেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত কেসিসি টি-টেন রামাদান লীগ ২০২৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে বাংলাদেশের প্রবাসী দল খুলনা রয়্যাল বেঙ্গল। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রবাসীদের অংশগ্রহণে জমে ওঠা এই টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। শুক্রবার বিকেলে কুয়েতের সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভারতের সুপার ইলেভেন ও বাংলাদেশের খুলনা রয়্যাল বেঙ্গল। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দুই দলই ফাইনালে জায়গা করে নেয়। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা রয়্যাল বেঙ্গল। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ৯৯ রান। দলের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিং করে প্রতিপক্ষের সামনে ১০০ রানের লক্ষ্য দাঁড় করান। জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতের সুপার ইলেভেনও লড়াই চালিয়ে যায়। তবে খুলনা রয়্যাল বেঙ্গলের নিয়ন্ত্রিত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সামনে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি তারা। ফলে ১২ রানের জয় নিয়ে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশের খুলনা রয়্যাল বেঙ্গল। ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন খুলনা রয়্যাল বেঙ্গলের খেলোয়াড় সুজন নূর। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন দেশের বিপুল সংখ্যক প্রবাসী ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের জয়ের পর মাঠজুড়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন প্রবাসীরা। বিজয়ের উচ্ছ্বাসে বাংলাদেশের পতাকা হাতে উদযাপন করতে দেখা যায় সমর্থকদের। সংশ্লিষ্টরা বলেন, প্রবাসের ব্যস্ত কর্মজীবনের মাঝেও এমন আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও বিনোদনের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। তাদের মতে, প্রবাসের মাটিতে বাংলাদেশের এই জয় শুধু একটি দলের নয়, পুরো বাংলাদেশের গর্ব ও আনন্দের প্রতীক।

Post Views: 216
Previous Post

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

Next Post

শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর, ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

Next Post
ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর, ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist