Monday, August 17, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

গ্রামীণ আধুনিকতার নীরব স্থপতি প্রবাসীরা

banglarbarta.com by banglarbarta.com
July 1, 2026
in কুয়েত, দেশ, প্রবাস, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
গ্রামীণ আধুনিকতার নীরব স্থপতি প্রবাসীরা

গ্রামীণ আধুনিকতার নীরব স্থপতি প্রবাসীরা

0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী ভিত্তি আজ প্রবাসী আয় বা রেমিট্যান্স। সাধারণভাবে এটিকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি খাত হিসেবে দেখা হলেও, এর প্রকৃত গুরুত্ব আরও অনেক গভীর। প্রতিটি রেমিট্যান্সের পেছনে লুকিয়ে থাকে একজন প্রবাসীর রক্তঝরা ঘাম, অশ্রুসিক্ত ত্যাগ, কঠোর পরিশ্রম, প্রিয়জনকে ছেড়ে থাকার বেদনা এবং অসংখ্য ত্যাগের ইতিহাস। আজ দেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিকতার ছোঁয়া স্পষ্ট। যেখানে একসময় কাঁচা বাজার, ছোট দোকান আর সীমিত সুযোগ-সুবিধাই ছিল বাস্তবতা, সেখানে এখন গড়ে উঠেছে আধুনিক মার্কেট, ব্র্যান্ডের শোরুম, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি, রেস্টুরেন্ট, কফিশপ এবং বহুতল ভবন। এই পরিবর্তনের সূচনা কোথা থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বারবার সামনে আসে প্রবাসীদের নাম। বিদেশে কর্মরত অসংখ্য বাংলাদেশি শুধু পরিবারের ভরণপোষণ করেননি তারা নিজেদের এলাকায় বিনিয়োগ করেছেন। কেউ মার্কেট নির্মাণ করেছেন, কেউ ব্যবসা শুরু করেছেন, কেউ স্বাস্থ্যসেবা বা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। কেউ সফল হয়েছেন, কেউ ব্যর্থ হয়েছেন। কিন্তু তাদের প্রত্যেকের প্রচেষ্টাই স্থানীয় অর্থনীতিকে সচল করেছে এবং নতুন উদ্যোক্তা তৈরির পথ খুলে দিয়েছে। দুঃখজনক হলেও সত্য, দেশের উন্নয়নের আলোচনা যখন হয়, তখন প্রবাসীদের অবদান অনেক সময় কেবল রেমিট্যান্সের পরিসংখ্যানেই সীমাবদ্ধ থাকে। অথচ গ্রামীণ অর্থনীতির রূপান্তর, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় বাজার ব্যবস্থার বিকাশে তাদের অবদান অনস্বীকার্য। রাষ্ট্রের উচিত প্রবাসীদের শুধু বৈদেশিক মুদ্রা অর্জনকারী হিসেবে নয়, জাতীয় উন্নয়নের কৌশলগত অংশীদার হিসেবে মূল্যায়ন করা। নিরাপদ বিনিয়োগ, সহজ ব্যাংকিং সেবা, প্রশাসনিক হয়রানি কমানো এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা আজ সময়ের দাবি। প্রবাসীদের পাঠানো প্রতিটি টাকা শুধু একটি আর্থিক লেনদেন নয় এটি একজন মানুষের স্বপ্ন, একটি পরিবারের আশা এবং একটি দেশের অগ্রযাত্রার ভিত্তি। বাংলাদেশের গ্রামীণ আধুনিকতার ইতিহাস লিখতে গেলে তাই প্রবাসীদের নাম স্বর্ণাক্ষরে লিখতেই হবে।

মঈন উদ্দিন সরকার সুমন
লেখক, সাংবাদিক ও কলামিস্ট
সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত

Post Views: 161
Previous Post

ফ্যালকন সংরক্ষণ ও আরব ঐতিহ্যে নতুন অধ্যায়

Next Post

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Next Post
কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist