Tuesday, July 21, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

banglarbarta.com by banglarbarta.com
July 5, 2026
in কুয়েত, বিশ্ব
0
কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স
0
SHARES
102
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রবাসের মাটিতে আবারও উড়লো বাংলাদেশের লাল-সবুজের পতাকা। কুয়েতে কুয়েত ক্রিকেট ক্লাব কেসিসি কর্তৃক অনুষ্ঠিত বহুজাতিক কেসিসি ফ্যালকন টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ-এর শিরোপা জিতেছে বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স। ফাইনালে শক্তিশালী পাকিস্তানি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আগে সেমিফাইনালে ভারতীয় দলকে বিদায় করে দেয় বাংলাদেশি এই দল। শুক্রবার সন্ধ্যায় কুয়েতের জাতীয় ক্রিকেট ভেন্যু সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের জমজমাট ফাইনাল। এশিয়ার বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ এশিয়ার মোট ১৮টি দল অংশ নেয়।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স। অধিনায়ক শাহ আলম-এর নেতৃত্বে দলটি ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখিয়ে পাকিস্তানি প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। ফাইনালে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সাব্বির হোসাইন নির্বাচিত হন ম্যান অব দ্য ফাইনাল। আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ব্যাটিং নৈপুণ্যের জন্য ফয়চল আহমেদ অর্জন করেন টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান এর সম্মাননা। প্রবাসে বাংলাদেশের পতাকা উড়িয়ে শিরোপা জয়ের এই মুহূর্তটি উদযাপন করতে মাঠে উপস্থিত ছিলেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। গ্যালারিজুড়ে ছিল লাল-সবুজের পতাকা, উচ্ছ্বাস আর করতালির ঢেউ। প্রতিটি চার-ছক্কা ও উইকেটে দর্শকদের প্রাণবন্ত সমর্থন বাংলাদেশি খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে। প্রবাসের মাটিতে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্সের এই সাফল্য কুয়েতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের এক নতুন অধ্যায় হয়ে থাকবে।

Post Views: 467
Previous Post

গ্রামীণ আধুনিকতার নীরব স্থপতি প্রবাসীরা

Next Post

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

Next Post
প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist