Monday, November 9, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দূতাবাস

লিবিয়ার মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের বেনগাজী সফর

banglarbarta.com by banglarbarta.com
August 24, 2021
in দূতাবাস, প্রবাস, শীর্ষ সংবাদ
0
লিবিয়ার মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের বেনগাজী সফর
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্য ডেস্কঃ লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজীসহ পুর্বাঞ্চলীয় শহরগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কিন্তু লিবিয়ার বর্তমান পরিস্থিতিতে বেনগাজীসহ পূর্বাঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবার জন্য ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাসে আগমন করা ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম-উজ-জামান মহোদয় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগদান করার পরপরই বেনগাজীসহ লিবিয়ার পুর্বাঞ্চলে বসবাসরত প্রবাসীদের নিকট দূতাবাসের কন্স্যুলার ও কল্যাণ সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এ প্রেক্ষিতে মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল ০৮ আগস্ট থেকে ১৩ আগস্ট ২০২১ সময়ে বেনগাজী সফর করেন। তাঁর নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে বেনগাজীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় লিবিয়ার বেনগাজীসহ পূর্বাঞ্চলে বসবাসরত প্রবাসীগণের সাথে পর্যায়ক্রমে মতবিনিময় করেন। এসময় তিনি প্রবাসীদের সুবিধা-অসুবিধা, বিভিন্ন সমস্যা, অবৈধ অভিবাসন এবং বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে অবহিত হন। মান্যবর রাষ্ট্রদূত সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশের স্বার্থ সংরক্ষণে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি অবৈধ অবিভাসনের ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া সম্পর্কে সকলকে সতর্ক করেন। অন্যদিকে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় লিবিয়ার পূর্বাঞ্চলে বাংলাদেশিদের কর্মসংস্থান এবং বাংলাদেশের বিভিন্ন রপ্তানীযোগ্য পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও দূতাবাসের পক্ষ থেকে বেনগাজীসহ লিবিয়ার পূর্বাঞ্চলে কর্মরত প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, কোম্পানী এবং নিয়োগকর্তার সাথে বৈঠক করা হয়। উল্লেখ্য, এটি দীর্ঘ এক দশকের মধ্যে লিবিয়ার পূর্বাঞ্চল তথা বেনগাজীতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দ্বিতীয় সফর। সফরকালে দূতাবাসের প্রতিনিধি দলের পক্ষ থেকে বেনগাজী এবং তার আশেপাশের শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে কন্স্যুলার ও বিভিন্ন কল্যাণ সেবা দেওয়া হয়। এই সময়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী তাদের ডিজিটাল পাসপোর্ট রিইস্যুর আবেদন, পূর্বে আবেদনকৃত ডিজিটাল পাসপোর্ট গ্রহণ, ট্রাভেল পারমিট (আউটপাস) গ্রহণ, দেশে ছুটিতে যাওয়ার প্রত্যয়নপত্র গ্রহণ, নতুন পাসপোর্টে ভিসার জন্য/হারানো পাসপোর্টের জন্য সার্টিফিকেট গ্রহণ এবং বিভিন্ন কাগজপত্র সত্যায়নের কার্যক্রম সম্পন্ন করেন৷ এছাড়াও প্রতিনিধি দলের পক্ষ থেকে বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের পরিদর্শন করে তাদের প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করা হয়। তাছাড়াও লিবিয়ার পূর্বাঞ্চল হতে স্বেচ্ছায় দেশে যেতে আগ্রহীদের ফেরত পাঠানোর জন্য দূতাবাসের প্রতিনিধি দলের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম এর সাথে প্রয়োজনীয় সমন্বয় করা হয়। লিবিয়ার পূর্বাঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ প্রয়োজনীয় কন্স্যুলার ও কল্যাণ সেবা বেনগাজীতে গ্রহণ করতে পেরে তারা মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও বেনগাজীতে দূতাবাসের সেবা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

Post Views: 81
Previous Post

কুয়েত – বাংলাদেশ সরাসরি ফ্লাইট পরিচালনা চূড়ান্ত হতে পারে আজ

Next Post

ছেঁড়া জুতোও হতে পারে বিশাল সাফল্যের অনুপ্রেরণা।

Next Post
ছেঁড়া জুতোও হতে পারে বিশাল সাফল্যের  অনুপ্রেরণা।

ছেঁড়া জুতোও হতে পারে বিশাল সাফল্যের অনুপ্রেরণা।

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist