Tuesday, June 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

ছেঁড়া জুতোও হতে পারে বিশাল সাফল্যের অনুপ্রেরণা।

banglarbarta.com by banglarbarta.com
August 29, 2021
in বিশ্ব, শীর্ষ সংবাদ
0
ছেঁড়া জুতোও হতে পারে বিশাল সাফল্যের  অনুপ্রেরণা।
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter

খুব আশা নিয়ে মিলিওনার বাবার অফিসে গিয়েছিলেন- একটা পার্ট টাইম চাকরির জন্য। বাপ ছেলেকে তাঁর প্রতিষ্ঠানে চাকুরি দিতে সরাসরি প্রত্যাখান করেন। আশাহত হয়ে ছেলেটি সাত মাইল দূরে এক পত্রিকা অফিসে কাজ নেয়। পিতা তাকে তাঁর গাড়িতো দেন নি বরং একটা বাইসাইকেলও কিনে দেননি। তাই সাত মাইল পথ তাকে দৌড়ে অথবা হেঁটে পত্রিকা অফিসে যেতে হতো। ছেঁড়া জুতো পরে স্কুলে যেতো বলে বন্ধরা হাসি-তামাশা করতো। তাই, একদিন বাপকে না বলে বাপের জুতো পরে স্কুলে গেলে – পিতা খুব মনক্ষুণ্ন হন। বলেছিলেন-আগামী ক্রিসমাসের আগে কোনো জুতো কিনে দেয়া যাবেনা।
হাইস্কুল পাশের পর ছেলে পিতাকে অনুরোধ করলো- একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার করার জন্য সুপারিশ করতে। একটা ভালো ডোনেশন বিশ্ববিদ্যালয়ে দিলে ভর্তি সহজ হয়। যে পিতা নিজের জুতো পরে স্কুলে যাওয়ায় বকা দেন-সেই পিতা ডোনেশান দিয়ে ছেলেকে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন? এখানে প্রত্যাখাত হয়ে ছেলেটি একটা লোকাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পাশ করে পেশাগত দিক দিয়ে ভালো সুবিধা করতে না পেরে সেনাবাহিনীর একেবারে রিজার্ভ সৈনিক হিসাবে যোগ দেন। সেখানে কাটে সাত বছর। সেনাবাহিনীতে থাকা অবস্থায় আবারো ভর্তির প্রস্তুতি নেন এবং নিজের যোগ্যতায় স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তারপর শুরু হয় ইতিহাস। পাশ করে হন্য হয়ে আর চাকুরীর পেছনে ছুটেন নি। জুতোর ফ্যাক্টরিতে বন্ধু বিল বাওয়ারম্যানের সাথে দিনে ষোল ঘন্টা করে কাজ করে বিজন্যাস পাইওনীয়ার হিসাবে আত্মপ্রকাশ করেন।
বর্তমানে পৃথিবীর ১৫ তম ধনী ব্যক্তি এবং ২৪.৪ বিলিয়ন ডলারের মালিক। যে বিশ্ববিদ্যালয় ভর্তি হতে বাপের সুপারিশ পাননি-সেই স্টানফোর্ডেই ডোনেশন করেছেন- ৭০৫ মিলিয়ন ডলার। একদিন ছেড়াজুতো পরে স্কুলে যাওয়ায় হাসিতামাশা আর বাপের বকুনি খাওয়া সেই ছেলেটি আজকের দুনিয়ার বিখ্যাত জুতো কোম্পানি নাইকির মালিক-ফিল নাইট । ফিল নাইট বলেন-সব সাফল্যের জন্য বাপের কাছে ঋণি। সেদিন শুধু চেহারা দেখে নিজের পুত্র হিসাবে স্বজনপ্রীতি করে বাপের অফিসে চাকুরি দিলে, যোগ্যতা না থাকা সত্ত্বেও স্টানফোর্ডে ভর্তির জন্য সুপারিশ করলে-আর বিলাসী জীবনের প্রলোভনে জড়িয়ে পড়লে -এই অবস্থায় কোনোদিনও আসতে পারতাম না।
বাবা শিখিয়েছিলেন- যার যতটুকু যোগ্যতা, তার ততটুকুই প্রাপ্য। যোগ্যতার বাইরে বেশী কিছু প্রত্যাশা করা হলো আত্মপ্রবঞ্চনা। রাস্তা যতই সুন্দর হোক কিন্তু নিজের পায়ে জোর না থাকলে সেই রাস্তা কোনোদিন দৌড়ে শেষ করে যায়না। ফিল নাইট বলেন -ছেঁড়াজুতো পায়ে সাত মাইল পথ দৌড়াতে দৌড়াতে যতবারই হোঁচট খেয়েছি ঠিক ততবারই নিজের ভিতর সাফল্যের অনুপ্রেরণা পেয়েছি। জুতো ঠিক যেভাবে ছিঁড়েছিলো সেই ছেঁড়া অংশটুকুর আদলেই নাইকির লগো বানিয়েছি যা অনেকটা দেখতে গ্রিক বিজয়ী দেবতার সিম্বল নাইকের ডানার মতো।
জীবনের কোনো অভিজ্ঞতাই ফেলনা নয়, এমনকি এক জোড়া ছেঁড়া জুতোও হতে পারে সাফল্যের এক বিশাল অনুপ্রেরণা।
( কার্টেসি: Dr-Tabassum Urme Roza)

Post Views: 51
Previous Post

লিবিয়ার মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের বেনগাজী সফর

Next Post

কুয়েতে জালালাবাদ এসোসিয়েশন’র আয়োজনে T20-প্রীতি ম্যাচ

Next Post
কুয়েতে জালালাবাদ এসোসিয়েশন’র আয়োজনে T20-প্রীতি ম্যাচ

কুয়েতে জালালাবাদ এসোসিয়েশন’র আয়োজনে T20-প্রীতি ম্যাচ

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist