Tuesday, June 16, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

চার পত্রিকার বিরুদ্ধে ডেসটিনির মামলা-

by
April 14, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রথম আলোসহ চারটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের রিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি। রোববার দুপুরে ডেসটিনি প্রধান রফিকুল আমিন চতুর্থ যুগ্ম জেলা জজের আদালতে এ মামলাটি করেন। চতুর্থ যুগ্ম জেলা জজের আদালতে করা এ মামলায় প্রথম আলো, যুগান্তর, নয়াদিগন্ত ও যায়যায়দিনের সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। বিচারক এস এইচ আল শামস জগলুল হোসেন বিবাদীদের আগামী ১০ জুন আদালতে হাজির হতে বলেছেন। বিবাদীরা হলো- নয়াদিগন্তের সম্পাদক মো. আলমগীর মহিউদ্দিন, প্রকাশক শামসুল হুদা, দিগন্ত প্রিন্টার্স, প্রতিবেদক সামসুজ্জামান নিপু, যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল আলম, যমুনা প্রিন্টার্স, প্রতিবেদক গোলাম মাওলা, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, প্রতিবেদক ফখরুল ইসলাম, ট্রান্সকম লিমিটেড, যায়যায়দিনের সম্পাদকমণ্ডলীর সভাপতি সাঈদ হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রোকন উদ্দিন। গত কয়েক দিনে বিভিন্ন সংবাদপত্রে ডেসটিনি গ্র“পের ‘অবৈধ ব্যাংকিং’ নিয়ে খবর প্রকাশ হয়। এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ডেসটিনিসহ এমএলএম কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। মামলায় বাদী পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চারটি দৈনিক সপ্তাহজুড়ে বিভিন্ন তারিখে মিথ্যা তথ্য দিয়ে ডেসটিনিকে ব্যবসায়ীকভাবে ধ্বংস করার জন্য মানহানিকর বিভিন্ন খবর প্রকাশ করেছে। এতে ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও ক্ষতির শিকার হয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য পাঁচ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ডেসটিনির পক্ষ থেকে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।

Post Views: 42
Previous Post

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপনে সেতার সন্ধ্যা-

Next Post

দুর্নীতি মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আগাম জামিন-

Next Post

দুর্নীতি মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার আগাম জামিন-

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist