Sunday, September 13, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

banglarbarta.com by banglarbarta.com
June 13, 2026
in কুয়েত, দূতাবাস, প্রবাস, শীর্ষ সংবাদ
0
কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ৯ জুন কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলী আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি, প্রতিরক্ষা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তারা এবং শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের ফলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও সংহতির গভীর সম্পর্কের কথা উল্লেখ করে ১৯৭৪ সালে বৃহত্তর মুসলিম বিশ্বে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে কুয়েতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য ও সিরামিক শিল্পের ক্রমবর্ধমান রপ্তানি সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) ও হাইটেক পার্কগুলোতে কুয়েতি বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, কুয়েতের উন্নয়ন কার্যক্রমে অবদান রাখতে বাংলাদেশ দক্ষ প্রকৌশলী, চিকিৎসক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও নার্সসহ বিভিন্ন খাতের পেশাজীবী সরবরাহে সক্ষম। এ সময় শেখ হামাদ জাবের আল-আলী আল-সাবাহ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে কুয়েতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি কুয়েতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক অবদানের প্রশংসা করেন এবং ১৯৯১ সালে কুয়েত মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চলমান পেশাদার সহযোগিতারও ভূয়সী প্রশংসা করেন। মন্ত্রী বাংলাদেশের প্রতি কুয়েতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।

Post Views: 219
Previous Post

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

Next Post

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

Next Post
কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

Discussion about this post

❑ আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist