Day: July 6, 2026

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসীদের সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র, গণমাধ্যম এবং সমাজ সবার যৌথ দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে, বিভিন্ন সময় দেখা যায় বাংলাদেশের ...

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

সাংবাদিকতা একটি পেশা, আবার অনেকের কাছে এটি একটি সামাজিক দায়িত্বও। বাংলাদেশে যেমন  রাজধানীর বাইরের  জেলা,  উপজেলা ও মফস্বলের অসংখ্য সংবাদকর্মী সাংবাদিকতার পাশাপাশি অন্য পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বহু প্রবাসী বাংলাদেশিও তাদের মূল জীবিকা নির্বাহের পাশাপাশি সংবাদ সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং প্রবাসীদের নানা সমস্যা তুলে ধরার কাজ করে চলেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রবাসী সংবাদকর্মীদের  প্রায়ই একটি প্রশ্নের  মুখোমুখি  হতে হয় আপনি তো বিদেশে কাজ করতে এসেছেন, সাংবাদিক না। এমন মন্তব্য অনেক সময় সাধারণ মানুষের কাছ থেকে যেমন আসে,  তেমনি কখনো কখনো বিভিন্ন সরকারি দপ্তর বা দূতাবাসের কিছু কর্মকর্তার মুখেও এমন কথা শোনা যায়। প্রশ্ন হলো কোনো ব্যক্তি  কি একটি পেশায় নিয়োজিত থাকলে অন্য একটি বৈধ পেশা বা সামাজিক দায়িত্ব পালন করতে পারবেন না? বাংলাদেশের বাস্তবতা বলছে, সাংবাদিকতা পেশায় কর্মরত সবার আয় এক রকম নয়। দেশের অধিকাংশ জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা   সাংবাদিকতার পাশাপাশি কেউ শিক্ষকতা করেন, কেউ আইন পেশায়, কেউ ব্যবসা করেন, কেউ কৃষিকাজে যুক্ত, আবার কেউ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এসবের পাশাপাশি তারা সংবাদ সংগ্রহ করেন, সংবাদ প্রকাশ করেন এবং জনস্বার্থে কাজ করেন। সমাজও এটিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছে। একই বাস্তবতা প্রবাসী সাংবাদিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা কিংবা এশিয়ার বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের অধিকাংশই মূলত অন্য কোনো পেশায় কর্মরত। কেউ প্রকৌশলী, কেউ স্বাস্থ্যকর্মী, কেউ ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ অফিসকর্মী। কিন্তু কর্মঘণ্টার বাইরে তারা প্রবাসী সমাজের সুখ-দুঃখ, সাফল্য, সংকট, শ্রমিক নির্যাতন, দূতাবাসের সেবা,  আইনি জটিলতা,  রেমিট্যান্স,  সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ নানা বিষয় দেশের মানুষের কাছে তুলে ধরেন।এটি কোনো অপরাধ হবার কথা নয় বরং আধুনিক সাংবাদিকতার একটি স্বীকৃত বাস্তবতা। বিশ্বের বহু দেশে "পার্ট-টাইম", ...

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist