Thursday, June 11, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক মনোয়ার

site-admin by site-admin
December 12, 2021
in বিশ্ব, শীর্ষ সংবাদ
0
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি আবু তাহের সাধারণ সম্পাদক মনোয়ার
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের সভাপতি এবং সাপ্তাহিক আজকাল-এর বিশেষ প্রতিনিধি মনোয়ারুল ইসলাম বিনা প্রতিদ্ব›িদ্বতায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। খবর ইউএনএ’র। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাবের কার্যকরী পরিষদের সভাপতি পদে আবু তাহের ক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস সম্পাদক ডা. সারোয়ারুল হাসান চৌধুরীকে পরাজিত করেন। ক্লাবের সহ সভাপতি পদে শেখ সিরাজুল ইসলাম (বাংলা পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মমিন মজুমদার (সাপ্তাহিক বাংলাদেশ), অর্থ সম্পাদক পদে রশীদ আহমদ (ইয়র্ক বাংলা), সাংগঠনিক সম্পাদক পদে এসএম সোলায়মান (ইন্ডিপেন্ডেন্ট টিভি) এবং দপ্তর সম্পাদক পদে মহাথির খান ফারুকী (একুশে টিভি/ফ্রিল্যান্স) বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। অপরদিকে ক্লাবের কার্যকরী পরিষদের ৪টি পদে ৫জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করায় উপস্থিত সদস্যদের গোপন ভোটে ফরিদ আলম (সাপ্তহিক মুক্তচিন্তা), এবিএম সালাহউদ্দিন আহমেদ (দৈনিক ইনকিলাব), রওশন হক (প্রথম আলো, নিউইয়র্ক) এবং এস এম জাহিদুর রহমান (নিউজবিডিইউএস) নির্বাচিত হন। এই পদে পরাজিত হন এমদাদ চৌধুরী দিপু (বাংলা পত্রিকা)। প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমদ-এর নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করেন কমিশনের সদস্যদ্বয় হলেন আনোয়ার হুসেইন মঞ্জু (সাপ্তাহিক বাংলাদেশ) ও হাবিব রহমান (বাংলা পত্রিকা)। উল্লেখ্য, নির্বাচনে ৪২জন ভোটার তাদেও ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য জামিল আনসারী। এরপর বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করার পর বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাবের বিদায়ী দপ্তর সম্পাদক রশীদ আহমদ। এরপর সভাপতি ডা. ওয়াজেদ এ খান স্বাগত বক্তব্য রাখার পর সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম ও বিদায়ী অর্থ সম্পাদক মমিন মজুমদার যথাক্রমে সাধারণ সম্পাদকের রিপোর্ট এবং আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন। সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন মাহফুজুর রহমান, মাহমুদ খান তাসের, জয়নাল আবেদীন, ইব্রাহীম চৌধুরী খোকন, ইমরান আনসারী, ফরিদ আলম, মেরী জোবায়দা, এইচ বি রিতা, রওশন হক প্রমুখ।

Post Views: 34
Previous Post

টাকা নিয়ে উধাও কুয়েতে এক বাংলাদেশী ঠিকাদার

Next Post

মুজিব শতবর্ষকে অবিস্মরণীয় করতে কুয়েতে চলছে প্রস্তুতি

Next Post
মুজিব শতবর্ষকে অবিস্মরণীয় করতে কুয়েতে চলছে প্রস্তুতি

মুজিব শতবর্ষকে অবিস্মরণীয় করতে কুয়েতে চলছে প্রস্তুতি

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist