Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

‘গুম’ হওয়া সালমান মিডিয়ার সামনে হাজির

by
May 16, 2012
in দেশ
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা: যে গুমের গুজবে আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ সেই ‘গুম হওয়া’ কারখানা শ্রমিক সালমানকে মিডিয়ার সামনে হাজির করেছে আশুলিয়া থানা পুলিশ।

রোববার দুপুর ২টায় মিডিয়ার সামনে হাজির করার পর সালমান বলেন, “আমাকে গুম করা হয়নি, কোনও নির্যাতন বা পুলিশি হয়রানী করা হয়নি।”

সালমান জানান, গত বৃহস্পতিবার হা-মীম গ্রুপের একটি কারখানা থেকে চুরির দায়ে কারখানার অন্য শ্রমিকরা তাকে আটক করে এবং পরে তাকে এক পর্যায়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পরে পুলিশ আদালতের মাধ্যমে সালমানকে জেল হাজতে পাঠায়। মিডিয়ার সামনে কথা বলার পর আশুলিয়া থানা পুলিশ সালমানকে শিল্প পুলিশের হাতে হস্তান্তর করে।

এ সময় সালমান বলেন, ‘আমি এই মুহূর্তে বেশি কিছু বলতে পারছি না। বলার মতো পরিস্থিতি নাই। আমি সরকারের কাছে আমার নিরাপত্তা চাই।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বলেন, ‘চুরির মামলায় গতকাল সালমানকে আটক করে আদালতে পাঠানো হলে বিকেলে তিনি জামিনে চলে আসেন। আজ সকালে তিনি কর্মস্থলে আসতে দেরি করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে সালমানকে ‘গুম’ করা হয়েছে এবং তার শোকে তার মা মারা গেছেন, এমন খবর রটানো হয়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেড়িয়ে এসে ভাংচুর শুরু করে।’

সালমানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি এখন তাদের কাছেই আছে। এই ঘটনায় কোনো মামলা হয়নি এবং গত দিনের খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

ঢাকা জেলার এসপি মিজানুর রহমান বলেন, ‘সালমানকে গতকালই জামিনে আনা হয়েছে। এটি কারখানা কর্তৃপক্ষ জানেন। তার সাথে যারা কাজ করেন তারাও তাকে দেখেছেন। এখন মিডিয়ার সামনেও তাকে হাজির করা হলো। সুতরাং এই বিষয় নিয়ে আর দ্বিধাদন্দ্ব থাকার কথা নয়।’

তিনি আরো বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল এই ধরনের গুজব ছড়িয়ে শ্রমিক অসন্তোসের সৃষ্টি করার পাঁয়তারা করছে। র‌্যাব ও পুলিশসহ আমাদের গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ শুরু করেছে। যারা এ ধরনের নৈরাজ্যকর ঘটনার সৃষ্টি করেছে এবং শ্রমিকদের ইন্ধন যোগাচ্ছে, অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

Post Views: 24
Previous Post

রতœগর্ভা মাকে নিয়ে ডক্টর্স ফ্যামিলীর গ্রামের বাড়িতে ‘মা’ দিবস পালন।

Next Post

বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম’র আকস্মিক মৃত্যুতে কুয়েতে দোয়া ও আলোচনা সভা-

Next Post

বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম’র আকস্মিক মৃত্যুতে কুয়েতে দোয়া ও আলোচনা সভা-

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist