Saturday, June 13, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিনোদন

বিয়ের জন্য কারিনাকে ধর্মান্তরিত করতে রাজি নন সাইফ আলী খান

by
July 14, 2012
in বিনোদন
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

কিছুদিন পরেই বলিউডের বহুল প্রতিক্ষীত সাইফ আলী খান আর কারিনা কাপুরের সেই বিয়ে। এরই মধ্যেই তারা ঘোষণা করেছেন বিয়ের তারিখ আগামী ১৬ অক্টোবর। বিয়ের জমকালো প্রস্তুতিও চলছে পুরোদমে।

পাতৌদির নবাব পরিবারের সব ঐতিহ্যই অনুসরণ করা হচ্ছে সাইফ আলী খান আর কারিনা কাপুরের বিয়েতে। তবে একটি বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে স্পষ্ট ব্যতিক্রম। বিষয়টি হলো ধর্ম।

পাতৌদির নবাব পরিবারের বউ হয়ে সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর এসেছেলিন ধর্মান্তরিত হয়ে। মনসুর আলী খান পাতৌদির সঙ্গে বিয়ের আগে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল। মুসলমান হওয়ার পর তার নাম রাখা হয় আয়েশা বেগম। যদিও পরবর্তীতে আগের সেই শর্মিলা ঠাকুর নামটিই বহাল রয়ে যায়।

সাইফ আলী খান আর কারিনা কাপুরের বিয়ের আগে পাতৌদি পরিবারে রক্ষণশীল কজন জৈষ্ঠ্য সদস্য এবার কথা তুলেছেন ধর্ম নিয়ে। তাদের কেউ কেউ শর্মিলা ঠাকুরের কাছে বিয়ের আগে কারিনাকে ধর্মান্তরিত করার বিষয়টি তুলে ধরেছেন। তবে শর্মিলা ঠাকুর এ বিষয়ে আধুনিক মনস্কতার পরিচয় দিয়েছেন। পুরো বিষয়টিই তিনি সাইফ আলী খান আর কারিনার উপর ছেড়ে দিয়েছেন।

বলিউড বেবো কারিনা কাপুর বিয়ের আগে ধর্মান্তরিত হবেন কিনা এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন সাইফ আলী খান। তিনি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট নাকচ করে দিয়েছেন কারিনার মুসলমান হওয়া বিষয়টি। এ প্রসঙ্গে সাইফ আলী খান বলেন, ‘আমি কখনই চাইবো না বিয়ের জন্য কারিনা ধর্মান্তরিত হোক। যার ধর্ম তার কাছে। ধর্ম বিয়েতে কোনো সমস্যা তৈরি করে তা আমি কখনই বিশ্বাস করি না।’

পাতৌদির বর্তমান নবাব সাইফ আলী খান আরো বলেন, ‘আমি জানি সরকারও এই ব্যাপারে সচেতন আছেন। আমরা সামনের দিকে যেতে চাই, পেছন পথে চলতে চাই না। আমি মনে করি সরকারের উচিত এ বিষয়ে দ্রুত বিশেষ বিবাহ আইন পাশ করা। যাতে বিয়ের জন্য আর কারো ধর্মান্তরিত হতে না হয়।’

সাইফ আলী খানের এই বক্তব্যের পর এটি নিশ্চিত যে, কারিনা কাপুরকে বিয়ের পিঁড়িতে বসার জন্য শ্বাশুড়ি শর্মিলা ঠাকুরকে অনুসরণ করতে হচ্ছে না।

উল্লেখ করা যেতে পারে, মনসুর আলী খান পাতৌদির দ্বিতীয় স্ত্রী হলেন সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুর। নবাব মনসুর আলী খানের প্রথম স্ত্রী ছিলেন বলিউডের আরেক অভিনেত্রী অমৃতা সিং। বিয়ের জন্য তাকেও ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছিল। শুধু তাই নয়, এর আগে পাতৌদি নবাব পরিবারের সদস্যদের বউ হয়ে যারা এসেছেন তাদের প্রত্যেককেই ধর্মান্তরিত হয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে।

পাতৌদি নবাব পরিবারের বউ হয়ে এবার কারিনা কাপুরই প্রথম ব্যতিক্রম করছেন এই রীতির। যদিও রক্ষণশীল কেউ কেউ এ বিষয়ে মনোকষ্টে ভুগছেন, তবে বিষয়টি আমলে আনছেন না শর্মিলা ঠাকুর ও সাইফ আলী খান। অনেকেই বিষয়টিকে মনে করছেন, নবাব পরিবারে নতুন দিনের সূচনা।

Post Views: 45
Previous Post

ওয়াকিবহাল নয় বিএসটিআই রূহ আফজা কতটুকু মানসম্পন্ন!

Next Post

পতিতা চরিত্রে জয়া

Next Post

পতিতা চরিত্রে জয়া

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist