Wednesday, June 17, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

মাগুরায় লিচুর চাষ বৃদ্ধি পাচ্ছে

by
March 30, 2013
in দেশ
0
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

ডেস্ক : রসালো ও সুস্বাদু ফল লিচুর চাষ মাগুরায় বৃদ্ধি পাচ্ছে। জেলায় এবার ৩ হাজার লিচু বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে লিচুর মুকুল। আবহাওয়া অনুকূল থাকায় জেলায় এ বছর লিচুর বাম্পার ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে , জেলার ৮০০ হেক্টর জমিতে প্রায় ৩ হাজার লিচু বাগান রয়েছে। এসব বাগানের প্রত্যেকটি গাছে ব্যাপকভাবে ফুল ও মুকুল এসেছে। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলার ৬৬০ হেক্টর জমিতে প্রায় দুই হাজার বাগান রয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর বাম্পার ফলনের আশা করছেন তারা। এ লক্ষ্যে লিচু চাষীদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দেখা গেছে, জেলার সদর উপজেলার হাজিপুর, হাজরাপুর, ইছাখাদা, খালিমপুর, মিঠাপুর, আলমখালি, রাউতাড়া, কুছুন্দি, রামনগর, শিবরামপুর, নড়িহাটি, আলিধানীসহ জেলার বিভিন্ন গ্রামে লিচু বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে লিচুর মুকুল। কৃষি বিভাগের দেয়া তথ্যমতে, লিচু চাষিরা কৃষি বিভাগের সহযোগিতায় লিচু বাগানের গাছে আসা মুকুল পরিচর্যা করছে ব্যাপকভাবে। এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় ও ফুল ফোটার সময় ঘন কুয়াশা না থাকায় লিচু বাগানের সব গাছের মুকুল থেকে ভালো ফল আসবে বলে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ছাড়া স্থানীয় মৌচাষীরা মধু সংগ্রহের জন্য লিচু বাগানে মৌমাছি ছেড়েছে। এর ফলে ফুলের পরাগায়ন ভালো হচ্ছে। এসব কারণে চলতি মৌসুমে গত বছরের তুলনায় এবার লিচুর ফলন দেড় থেকে দুই গুণ বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এসব গ্রামের কৃষকরা লিচু মৌসুমকেই তাদের কৃষি পণ্য উৎপাদনের মূল মৌসুম হিসেবে চিহ্নিত করেন। যে কারণে তারা মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড় পরিচর্যার মাধমে এগুলোর রক্ষণাবেক্ষণ করেন। এক একজন কৃষক এক একটি বাগান ভেদে দেড় থেকে দুই লাখ টাকা মুনাফা অর্জন করে এই লিচু চাষ করে থাকে। গত বছর জেলার লিচু চাষীরা প্রায় ২০ কোটি টাকার লিচু বিক্রি করেছে। এ বছর ফলন ভালো হলে চাষীরা প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার লিচু বিক্রি করতে পারবে বলে আশা করছে কৃষি বিভাগ। সদর উপজেলার হাজরাপুর গ্রামের লিচু চাষী আবু জাফর জানান, তার ৩ একর জমিতে প্রায় আড়াই শতাধিক গাছে ব্যাপক মুকুল এসেছে। কৃষি বিভাগের সহযোগিতায় তিনি লিচুর মুকুল পরিচর্যা করছেন। গত বছর তিনি তার বাগান থেকে ৩ লাখ টকার লিচু বিক্রি করেছিলেন। এ বছর ৪ লাখ টাকা লিচু বিক্রি হবে বলে আশা করছেন। ইছাখাদা গ্রামের কৃষক ওলিয়ার বিশ্বাস জানান, আবহওয়া ভালো থাকায় চলতি মৌসুমে লিচুর ব্যাপক মুকুল হয়েছে। গত বছরের তুলনায় লিচুর দ্বিগুণ ফলন হবে বলে আশা করছেন তিনি। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী বলেন, জেলায় লিচু চাষ সফল করতে ‘গুড এ্যাগরিকালচার প্রাটিস’ প্রযুক্তিতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আবহওয়া ভালো থাকায় লিচুর ফুল ও মুকুল খুব ভালো হয়েছে। আশা করছি জেলার লিচু চাষীরা এ বছর বাম্পার ফলন পাবেন।

Post Views: 33
Previous Post

নতুন ইতিহাস গরল টাইগারা

Next Post

মুরাদনগরের ৬ ইউনিয়নে গ্যাসের দাবিতে মিছিল ও মানববন্ধন

Next Post

মুরাদনগরের ৬ ইউনিয়নে গ্যাসের দাবিতে মিছিল ও মানববন্ধন

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist