Friday, June 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাবউদ্দীন, এনডিসি, পিএসসি এর জীবনালেখ্য

by
October 29, 2013
in কুয়েত, দূতাবাস, প্রবাস, শীর্ষ সংবাদ
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাবউদ্দীন, এনডিসি, পিএসসি
মেজর জেনারেল মোহাম্মদ আসহাবউদ্দীন, এনডিসি, পিএসসি বিগত ১৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে যোগদান করেছেন। জেনারেল আসহাব ১০ জানুয়ারী ১৯৫৯ ইংরেজী সিলেটে জন্ম গ্রহণ করেন এবং ১৯৭৯ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অন ডিফেন্স স্টাডি এবং মাস্টার্স অন সোসাল সায়েন্স সম্পন্ন করেন। তিনি ইউনিভার্সিটি অব মাদ্রাজ, ইন্ডিয়া থেকে এমফিল (M Phil) ডিগ্রি অর্জন করেছেন।

সামরিক জীবনে জেনারেল আসহাব দেশে ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি পাকিস্তান থেকে ষ্টাফ কোর্স, ভারত থেকে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল স্ট্রেটেজিক কোর্স (এনডিসি) এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রিজার্ভ কম্পোনেন্ট, স্পেশাল ওয়ারফেয়ার এবং সিনিয়ার এক্সিকিউটিভ এর উপর প্রশিক্ষণ লাভ করেন।

জেনারেল আসহাব দীর্ঘ ৩৪ বৎসর অত্যন্ত মর্যাদা ও সম্মানের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দুইটা পদাতিক ব্যাটালিয়ন, দুইটা পদাতিক ব্রিগেডসহ সাভার এবং চট্টগ্রাম ডিভিশন/সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন পদবীতে অফিসার প্রশিক্ষক ও ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট এর দায়িত্ব পালন করেন।

জেনারেল আসহাব ১৯৯৩ সালে যুদ্ধ বিধ্বস্ত মোজাম্বিকে শান্তিরক্ষী হিসেবে অংশগ্রহণ করেন এবং অসামান্য অবদানের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেন। জেনারেল আসহাব বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের সাথে ওতপ্রতোভাবে জড়িত ছিলেন। তিনি জাতীয় স্পোর্টস কাউন্সিল এর নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ শ্যুটিং ফেডারেশনের সভাপতি হিসাবে দীর্ঘ ৬ বৎসর দায়িত্ব পালন করেন।

জেনারেল আসহাব প্রশিক্ষণ, সেমিনার, ডেলিগেশন ও জাতিসংঘের পীসকীপার হিসেবে বিভিন্ন সময়ে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা মহাদেশের অনেক দেশ ভ্রমন করেছেন। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। অবসর সময়ে বই পড়া ও গল্ফখেলায় তার আগ্রহ রয়েছে।

Post Views: 40
Previous Post

কুয়েতে খাদেম থেকে শোণ চালু হয়েছে

Next Post

কুয়েতে অভিবাসী রেমিটেন্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Next Post

কুয়েতে অভিবাসী রেমিটেন্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist