Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিনোদন

বলিউড সুপারহিরোর পারিশ্রমিক

by
November 16, 2013
in বিনোদন
0
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

বলিউড নায়করা কে কতো পারিশ্রমিক নেন টাকার অঙ্কের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে? কোন নায়কের রোজগার সবচেয়ে বেশি, কারই বা ইউএসপি কী? এই সব অজানা কিছু তথ্য দিয়ে সাজানো হয়েছে বলিউডের ৫ সুপারহিরোদের অজানা কিছু কথা:

হূত্বিক রোশন বিশেষত্ব: বলিউডের প্রথম সুপারহিরো। দর্শকদের নজর অসামান্য নাচের প্রতিভায়। কাজের ধরন: অনেকেই হয়তো জানেন না, বছরে মাত্র একটা ছবি করে হূত্বিক। ফলে দর্শকদের একটা চাহিদা থেকে যায় তাঁকে দেখার। অভিনয় থেকে নাচ কিংবা অ্যাকশন, কোনও ক্ষেত্রেই হূত্বিকের কমতি নেই, ফলে অকের পর এক সুপারহিট। পারিশ্রমিক কত: প্রতি ছবিতে ১৫ থেকে ২৫ কোটি টাকা নেন তিনি। পাশাপাশি আছে এনডোরসমেন্ট ফি। সেটার অঙ্কটাও দেড় কোটি টাকার কাছাকাছি। ‘কৃষ থ্রি’-এর জন্য ২৫ কোটি পেয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।

অক্ষয় কুমার বিশেষত্ব: মূলত অ্যাকশন হিরো। মার্শাল আর্টে বলিউডে তাঁর জুড়ি মেলা ভার। পাশাপাশি অ্যাকশন কমেডি ঘারাণার ছবিতেও তিনি খুব সফল। বলিউডে তিনি পরিচিত ‘খিলাড়ি কুমার’ নামে। কাজের ধরন: ইন্ডাস্ট্রিতে তিনিই একমাত্র নায়ক, যিনি নিজের স্টান্ট নিজেই করেন। ফলে তাঁর পারিশ্রমিক যে একসময় বেড়েছিল তাতে আর আশ্চর্য কী! পারিশ্রমিক কত: প্রতি ছবিতে দর ১৮ থেকে ২২ কোটি টাকার মধ্যে ঘোরাফেরা করে তার পারিশ্রমিক। আর বিজ্ঞাপনের কাজ করলে ১.৫ থেকে ২ কোটি টাকা। ‘বস’ ছবির জন্য শোনা যাচ্ছে তিনি ১৪ কোটি ৫০ লক্ষ টাকা পেয়েছেন।

শাহরুখ খান বিশেষত্ব: চলতি বছরে টাকার অঙ্কে তিনি আছেন তিন নম্বরে। যে কোনও রকম চরিত্রেই তিনি অভিনয় করতে পারেন। কাজের ধরন: ছবিতে শাহরুখ খান থাকা মানে, পয়সা উশুল হওয়ার অম্যতম গ্যারান্টি। তাঁর ‘চেন্নাই এক্সপ্রেস’ সুপারহিট। কারণ কমেডি থেকে রোমান্স, সবেতেই শাহরুখ স্বচ্ছন্দ। পারিশ্রমিক কত: ছবি পিছু ৩৫ থেকে ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নেন শাহরুখ খান। পাশাপাশি ছবির মুনাফায় একটা অংশীদারিত্বও তাঁর থাকে। বিজ্ঞাপনের ক্ষেত্রে ২ থেকে ৩ কোটি টাকা নিয়ে থাকেন শাহরুখ খান।

আমির খান বিশেষত্ব: অনস্ক্রিন পারফরমেন্স দুর্দান্ত। ইন্ডাস্ট্রির কাছেও খুবই জনপ্রিয়। তিনি এমন একজন নায়ক যাঁকে দর্শক থেকে ফিল্ম সমালোচক সকলেই প্রশংসা করতে বাধ্য হন। কাজের ধরন: ইন্ডাস্ট্রির কাছে তাঁর নাম ‘মিস্টার পারফেকশনিস্ট’। নাম শুনেই বোঝা যাচ্ছে চিত্রনাট্য থেকে অভিনয় কিংবা ছবির প্রচার, সবটাই থাকে আমিরের নজরদারির মধ্যে। পারিশ্রমিক কত: চলতি বছরে আমিরের দর ঘোরাফেরা করছে ৪০ থেকে ৫০ কোটি টাকার মধ্যে। শোনা যাচ্ছে, ‘ধুম থ্রি’-এর জন্য তাঁর পারিশ্রমিক ৪৫ কোটি টাকা।

সলমান খান বিশেষত্ব: বলিউডের ভাইজান। শুরু করেছিলেন খুব সাধারণভাবে। কিন্ত্ত প্রতিভার জেরে বলিউডের সেরার জায়গাটা তিনি ছিনিয়ে নিয়েছেন। তাঁব ফিল্ম টিনসেল টাউনের প্রচুর রেকর্ড ভেঙে দিয়েছে। কাজের ধরন: সালমন সিঁড়ি ভাঙা অঙ্কে বিশ্বাসী। তাঁর ছবি বক্স অফিসে সাড়া জাগানোর পর, পারিশ্রমিকও বেড়েছে পাল্লা দিয়ে। কিন্তু, তার আগে নিজেকে সুপারহিরো হিসাবে দেখিয়ে ‘দাম’ বাড়নোর চেষ্টা চালাননি কোনও দিন। কেরিয়ারে রোমান্স থেকে অ্যাকশন কিংবা কমেডি, কোনও ধরনের ছবিই বাদ দেননি তিনি। পারিশ্রমিক কত: ‘দাবাং’, ‘এক থা টাইগার’ লক্ষ্মীলাভের নিরিখে নতুন রেকর্ড করেছে বলিউডে। আর তার পর থেকেই ছবি পিছু সালমন খানের দর ৫০ কোটি টাকা। শোনা যাচ্ছে সুভাষ ঘাইয়ের যে নতুন ছবিতে সালমন সই করেছেন, তাতে তাঁর পারিশ্রমিক ১০০ কোটি টাকা। টাকার অঙ্কে ভাইজানই আপাতত এক নম্বর।

Post Views: 47
Previous Post

ডা. ইমরান কাল আ. লীগের মনোনয়নপত্র কিনবেন!

Next Post

কুমিল্লায় এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদের শয়নকক্ষে ককটেল হামলা

Next Post

কুমিল্লায় এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদের শয়নকক্ষে ককটেল হামলা

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist